তোমাকে বোধের ভিতর গেঁথে পথ চলি __
নকসী কাঁথার ফোড়েঁ তুমি মিশে থাকো অনুভবে ;
তুমি ফুটে থাকো যেন ফুলকলি,
তুমি এলে মেতে থাকি উৎসবে।
রক্তের কণিকায়, ভণিতায় তুমি যেন গুচ্ছ ফুলের সুবাস,
চেতনায়, যাতনায় তুমি আমার আমার প্রতীক্ষার ফসল __
তুমি এলে বড় মোহন হয় ফাগুন রাতের বাতাস,
তুমি এলে হৃদয় আমার খুঁজেফিরে কত ছল।
পাশে থাকো, এদিকে রক্তের জলসাঘরে অগণন অতিথিসকল __
তোমাকে অভ্যর্থনা দিতে তাদের কত রাজ-আয়োজন,
এখানে এলে মুছে যায় জীবনের তাবৎ ধকল ;
কত মধুর হয়ে আছে প্রতি অনুক্ষণ।
বোধের ভেতর মিশে থাকো, যেন বস্তুর কণা প্রতিকণা
রক্তের তৃষ্ণায় তুমি আমার অপূ্র্ব অপরূপ লক্ষ্মীসোনা।
৩.০২.২০১৪
[তুমি এলে বড় মোহন হয় ফাগুন রাতের বাতাস //
শাফিক আফতাব //]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

