কী এক নিস্পন্দন জড়তা, খালি খালি লাগে__
ভালো লাগার কোনো অনুষঙ্গ নেই ;
কেমন শূন্যতা এই টালোকভরা মাঘে __
আজ কেমন উন্মনা আমি তোমাকে পেতেই।
কাছে এসে ফোটালে হৃদয়ের ফুল,
ম ম করতে থাকে সমস্তপ্রাঙ্গন,
তুমি আজ আমার মূর্তির পুতুল
তোমাতে নিবিড় হয়ে ভালোবাসি কখন।
তবু আজ খালি খালি লাগে এই শীতের শেষে,
কী যেন দেবে আমায় ভালোবাসার প্যাকেটে ঁ
কী যেন ভরে দেবে আমার নীল জ্যাকেটে !
কী গুন গুন তাই আজ শীতের বাতাসে !
তুমি এসে ভরে দাও, হৃদয়ের তাক __
তবু যেন অপূর্ণ, আমি দাঁড়কাক।
০৪.০২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

