ভুলে গেছি আজ আমি গোলাপকাহিনী
ভুলে গেছি আজ আমি তোমার ভালোবাসা
ভুলে গেছি আজ আমি__ নাম কী জানি ?
ভুলে গেছি আজ আমি তোমার কাছে আসা।
ভুলে যাওয়াই বুঝি পৃথিবীর রীতি
ক্ষয়ে তাই গেলো বুঝি পৃথিবীর প্রাচীর
মিছেয় মানুষ করে প্রেম আর প্রীতি
মিছেয় মানুষ গড়ে ভালোবাাসা নীড়।
ভালোবাসা বুড়ো হয়ে মরে অকালে
ভালোবাসা শেষে শুধু কঙ্কাল পড়ে থাকে
তবুও মানুষ কিন্তু চলে তার তালে
তবুও পাখি গায় বৃক্ষের শাখে।
তবুও তোমাকে আমি ভেবে ভেবে চলি
তবু্ও তোমায় নিয়ে লিখি পদাবলি।
২০.০৩.২০১৪
ভুলে গেছি আজ আমি গোলাপকাহিনী/
শাফিক অাফতাব /

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


