অসহায় মাসুম শিশু রক্ষায় ঝাপিয়ে পড়ুন, মহা আনন্দ সেখানেই !
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত রাতে খাওয়া শেষে ছবির শিশুগুলোর সাথে গল্প করছিলাম ! যে শিশুটির কাধে হাত দিয়ে বসেছি সে বলছিল গত ৩ মাস ধরে সে রাস্তায় ! প্রায় ২ বছর আগে তার মা মারা যায় পরে তার বাবা আবারও বিয়ে করেন। বরিশালের বাড়ীতে সৎ মার সাথে কষ্ট হলেও ছিল। কিন্তু চরম দুর্ভাগ্য তার কিছুদিন পূর্বে বাবাকেও হারায় ! অতঃপর সৎ মা এর সাথে ঢাকায় চলে আসে। তাকে নাকি তার সৎ মা খাবার কিনতে যাওয়ার কথা বলে এক জায়গায় কিছুক্ষন দাঁড়িয়ে থাকতে বলে। সেই সৎ মা খাবার নিয়ে সে জায়গায় আর ফেরত আসেনি। সে নাকি সৎ মায়ের আশায় ঐ জায়গায় তিন দিন ছিল ! কিন্তু এখনো পর্যন্ত দেখা মিলেনি এখন সে তিন মাস ধরে রেল ষ্টেশনের প্লাটফরমেই দিন রাত কাটায় ! তার মা এর ঘরে সে একাই ! সে বলল মামা ,এখানে প্রায় শিশুরাই সিগরেট বিড়ি খায় ! বলল আমার ভাল লাগে না ! কেন এ সকল শিশুরা নেশাগ্রস্হ হয়? তা ওদের ঘুমানোর অবস্হান এবং তাদের সব অবস্হাদি বিবেচনা করলে বুঝতে পারবেন! এ সকল শিশুগুলোর কোন রকম দোষ আছে বলে আমি মনে করি না! They are 100% innocent ! তাদের এ পরিণতির জন্য সক্ষম সচেতন ব্যক্তিবর্গ এবং সরকারকে আমি দায়ী করি। আমি আগেও অনেকবার বলেছি অসচ্ছল পরিবারের যে সকল শিশু কোন না কোন কারণে মা এর কাছ থেকে বিচ্ছিন্ন হলে তখন সে নিরুপায় হয়ে রাস্তায়/ পথে আসতে বাধ্য হয়। আমি দেখেছি এ সকল শিশুদের মা এর প্রতি চরম দরদ ! কয়েকদিন আগে শিশু দিবসে মাননীয় প্রধানমন্ত্রী এ সকল শিশুদের রক্ষায় সমাজ কল্যাণ ও শিশু বিষয়ক মন্ত্রনালয়কে জোড়ালো নির্দেশনা দিলেও তার কোন প্রতিফলন এখনো চোখে পড়েনি। কেন এমন হবে? অর্থশালীদের বলব এ সকল মাসুম শিশুদের পিছনে বিনিয়োগ করে এদের রক্ষা করুন দুনিয়া এবং আখেরাতে অবধারিতভাবে পুরস্কার পাবেন বলে আমি দৃঢভাবে বিশ্বাস করি। এ সেক্টর দারুন এক মজা ! তাদের জন্য কাজ করুন অসহায় মাসুম এ সকল শিশুকে রক্ষা করুন ! দেখবেন প্রকৃতিগত ভাবে আপনি নীজে নীজেই টের পাবেন আপনি কি রকম আনন্দ ভোগ করছেন ? আপনার আমার সুখ শান্তি আনন্দ এ রকম কাজের পিছনে লুকানো বলে আমি মনে করি। সুখ ও আনন্দে দিন কাটাতে চাইলে মানবিক এ সকল কাজে আপনার অবশিষ্ট সামর্থ্য নিয়ে ঝাপিয়ে পড়ুন। অতঃপর বুঝতে পারবেন শরীর ও মনের আনন্দ কিভাবে আপনাকে সতেজ রেখেছে ?
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন