somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধার্মিকদের প্রতি নজরুল: 'আগে বাঙলা শিখুন!'

২৫ শে মে, ২০১৩ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঙলাদেশের আলিম সমাজে নানা বিষয়ে বহু পণ্ডিত ব্যক্তি আছেন। কেউ ফিকহ শাস্ত্রে গবেষণা করে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন, কেউ তাফসীর শাস্ত্রে অসাধারণ প্রজ্ঞার স্বাক্ষর রেখেছেন, কেউ হাদীস শাস্ত্রে স্মরণীয় খিদমাত আঞ্জাম দিয়ে গিয়েছেন, কেউ বা আবার আরবী-বাঙলা, বাঙলা-আরবী ও উর্দু-বাঙলা অভিধান রচনার মতো কঠিন কাজে সফল হয়ে বিরল সম্মানের অধিকারী হয়েছেন – কিন্তু দুঃখজনক ব্যাপার হলো বাঙলা ভাষা ও সাহিত্যে কীর্তিমানদের মধ্যে আজকাল একজন আলিমও খুঁজে পাওয়া যায় না। আমরা বড় বেশি আকাবিরভক্ত, কিন্তু তাঁদেরকে আমরা অনুসরণ করতে পারি নি, পারছি না। ভারত ও পাকিস্তান দু দেশেরই স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন আলিমগণ। উর্দু সাহিত্যের অধিকাংশ লেখকই আলিম। ওই দু দেশের জাতীয় সংস্কৃতিতে আলিমদের অবদান অনস্বীকার্য। কিন্তু বাঙলাদেশে ঘটেছে ঠিক এর উলটোটি। আমাদের স্বাধীনতাসংগ্রামে আলিমরা যেমন নেতৃত্ব দিতে পারেন নি, তেমনি জাতীয় সাহিত্য-সংস্কৃতিতে মুখ্য স্থান দখল করতে পারেন নি। নতুনদের মধ্যে কিছুটা আশার আলো দেখা গেলেও তা খুবই ক্ষীণ। মাদরাসার পাঠ্যসূচি এখনো মূলত বিভাষী, এমনকী শিক্ষার উচ্চস্তরেও বাঙলা শেখার কোনো ব্যবস্থা নেই। জাতির মেধা ও মননকে প্রভাবিত করতে না পারলে মিছিল করে লাভ কী? দফা দিয়ে কি কোথাও ইসলাম-প্রতিষ্ঠা হয়েছে?

কাজী নজরুল ইসলাম এ বিষয়টি গভীর বেদনার সঙ্গে উপলব্ধি করেছিলেন। ধর্মীয় ভাষা হিসেবে আরবী ও অন্যান্য বিদেশি ভাষা শেখার গুরুত্ব তিনি স্বীকার করতেন, তবে জাতীয় স্বার্থ বিবেচনায় মাতৃভাষায় দক্ষতা ছাড়া সমস্ত পাণ্ডিত্যই যে শেষ পর্যন্ত ব্যর্থ হবে, তা-ও স্পষ্ট করে বলতেন। ১৯২২ খ্রিস্টাব্দে চট্টগ্রাম অ্যাডুকেশন সোসাইটির প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির অভিভাষণে নজরুল এই কথাটাই বড় জোর দিয়ে বলেছিলেন। বলেছিলেন:

"“কোনো মুসলমান যদি তার ইতিহাস ধর্মশাস্ত্র কোনো কিছু জানতে চায়, তাহলে তাকে আরবি-ফার্সি বা উর্দুর দেওয়াল টপকাবার জন্য আগে ভাল করে কসরৎ শিখতে হবে। ইংরেজি ভাষায় ইসলামের ফিরিঙ্গি রূপ দেখতে হবে। কিন্তু সাধারণ মুসলমান বাঙলাও ভাল করে শেখে না, তার আবার আরবি-ফার্সি; কাজেই ন’ মণ তেলও আসে না, রাধাও নাচে না।”"
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×