somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনলিপি : বিবিধ যন্ত্রণা!

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক রাত। কী লিখব এত রাতে? আমি কেমন আছি, তা? মন্দ আছি। খুব ত্যক্ত আছি। মূল কারণ, লিখি না। প্রবন্ধ-কাব্য তো দূরে, দিনলিপিটাই লেখার সময় পাই না। সময় যে কীভাবে যায়, কোথায় যায় — সেই হিসেবেরও সময় পাই না। দেশে কত কী ঘটছে। আভাসে টের পাই, কিন্তু কিছুই ঠিক জানি না। পত্রিকা না পড়লে জানব কী করে!

কাজেই দেশের কথা বাদ। নিজের কথা বলি। বর্তমানে আমি বাস করছি বিবিধ যন্ত্রণার মধ্যে। বিকল যন্ত্রের যন্ত্রণা, নকল মানুষের যন্ত্রণা, সকল ঝামেলার যন্ত্রণা!

একটা প্রাগৈতিহাসিক ল্যাপটপ ব্যবহার করি। তার জন্যে মাসে মাসে অ্যাডাপ্টর কিনতে হয়। শেষটা পুড়ল পরশু। বুদ্ধি বের করলাম, এবার আর কিনব না। পোড়াটা সারাব। গেলাম সারাইখানায়। জিন্দাবাজারের সমবায় ভবনে। ঢুকে দেখি এলাহি কারবার! হেন যন্ত্র নেই যা এরা ঠিক করতে পারে না। এটা তো নস্যি! ঠিকই ঠিক হলো। চারশো সত্তুর টাকা দিলাম। রাতটা ভালোই চলল। কিন্তু সকালে পটাশ্! শুধু যে অ্যাডাপ্টর গেল তা নয়, সঙ্গে গেল ল্যাপটপের ব্যাটারিও। আগে ব্যাকআপ দিত এক ঘণ্টা, এখন দেয় আধা সেকেন্ড। অবশেষে নতুন আরেকটা কিনলাম। টাকা বাঁচাতে চেয়েছিলাম। বাঁচানো গেল না। উল্টো গচ্চা গেল!

আজ দুপুরে জুমা পড়ে বেরুচ্ছি। দেখি এক ডিমঅলা। ঝুড়িভর্তি ইয়া বড় বড় হংসডিম্ব। এক কুড়ি মোতাবেক পাঁচ হালি কিনলাম। ও বলছিল এগুলি বাড়ির ডিম, খামারের নয়। তাই ভেবেছিলাম নকল হবে না। ঘরে এনে দেখি সব নকল। হংসের ঔরসজাত নয়, কারখানার রাসায়নিক যন্ত্রে উৎপাদিত!

মাছে-মাংসে-ফলে-দুধে-শবজিতে ফরমালিন। কীসে ফরমালিন নেই, তা বুঝব কীভাবে? না, আমাকে শিগগির শহর ছাড়তে হবে। নকল মানুষ নকল জিনিসের শহরে আর নয়। খুব দূরের কোনো অজপাড়াগাঁয়ে চলে যাব, যেখানে ধ্বংস-সভ্যতার ধোঁয়া পৌঁছুয় নি। সবচেয়ে ভালো হয় বেহেশতে যেতে পারলে। সেখানে রসায়নের দূষণ নেই। দুধের নদী, মধুর নদী আছে। ঝাঁকে ঝাঁকে হুর আছে। কিন্তু মুশকিল হলো বেহেশত আমার পছন্দ নয়। দুধ জীবের ওলানেই মানায়, ভূমিখাদে নয়। মধু মানায় মৌচাকে। বেহেশতে আমাকে অভ্যস্ত হতে হবে অদ্ভুত শৃঙ্খলায়, যেখানে সবকিছুই মূল্যহীন। আর হুরেরা তো মানুষ নয়, অমানুষ। অমানুষের সঙ্গে ভালোবাসাবাসির প্রশ্নই ওঠে না! সোজা 'গেট লস্ট' বলে বের করে দেব। না, হয় নি। 'গেট লস্ট' নয়, 'সুহকান সুহকান'!
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×