সেদিনের লাল জামা পরা মেয়েটির দিকে
তুমি এতো অভিভূত হয়ে তাকিয়েছিলে যে
আমার ভেতরটা কেমন ফাঁকা লাগছিল।
ঠিক ই তো ।
লাল জামায় আমাকে তো এত সুন্দর দেখায় না।
আমি নিরার মত স্নিগ্ধ না।
দীনার মত মায়াবী না।
হাসলে আমার গালে টোল পরে না।
খুব শখ করে তোমার মার কাছে নিয়ে গিয়েছিলে
মা আমাকে দেখে বলেছিলেন
মেয়ে তো বড্ড কালো রে ।
তার ই বা কি দোষ ।আমি তো এমন ই।
না হয় কল্পনাতেই থাকতাম।
কল্পনার আমি তো অনেক স্নিগ্ধ -মায়াবী ছিলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


