মেয়েটা পাগল নাকি!এভাবে কেও হলুদ রঙ পরে!হলুদ ছাতা,হলুদ ব্যাগ,হলুদ ওড়না পরা একটা মেয়ে বাস স্ট্যান্ড এ দাঁড়িয়ে আছে।জামাটা অবশ্য লাল।কিছুক্ষন আগের বৃষ্টি তাকে প্রায় ভিজিয়ে দিয়েছে।তবে বৃষটি তাকে খুব একটা কাবু করতে পারে নি।আনন্দের আভা চোখে মুখে লেগে আছে।ছাতা বন্ধ করে মেয়েটা বাস এ উঠল।বসলো মুহিবের পাশে।
শান্ত স্নিগ্ধ গম্ভীর একটা মুখ।হালকা হলুদে মনে হচ্ছে সূর্যের আলো মেয়েটার মুখে এসে পরেছে।অনেক্ষন যাবত মেয়েটা ছাতা ভাজ করছিল,কিন্তু ভালভাবে হচ্ছে না।বৃষটির ছাট এসে পড়ছিল বলে মুহিব জালানা বন্ধ করে রেখেছিল।মেয়েটা জানালাটা খুলে দিল।হাল্কা বৃষটি সাথে বাতাসে কেমন শান্তি শান্তি লাগছিল।মেয়েটা আকাশের দিকে এক দৃষ্টিতে কি যেন দেখছিল।
মুহিবের হঠাৎ মনে হল এই মেয়েটা যদি সারাজীবন তার পাশে এভাবে বসে থাকত।খুবই অদ্ভুত ইচ্ছা।প্রতিদিনই তো কত মানুষের সাথে দেখা হয়।কত মেয়েই তো পাশে বসে।এত স্বর্গের কোন দেবি ও না।নিজের উপর রাগ লাগছিল মুহিবের।
অন্যদিনের মত আজকে রাস্তায় জ্যাম ও নেই।খুব দ্রুত সময় পার হয়ে জাচ্ছে।মুহিবের খুব ইচ্ছে করছে কথা বলতে কিন্তু সাহস পাচ্ছে না।আবার কি দেখা হবে কোন এক বাস এর ভিড়ে ।অচেনা অজানা একটা মেয়ের প্রতি এই আগ্রহ টাও সে বুঝতে পারছিল না।
শেষ পর্যন্ত জিজ্ঞেস করে ফেলল।
"আপনার নাম কি?আপনার ফেইসবুক আইডি টা দেয়া যাবে?"
মেয়েটা একটু হেসে নাম টা বললো।ফেইসবুক আইডি টা খুব একটা স্পষ্ট বুঝা গেল না।ততক্ষনে মেয়েটা বাস থেকে নেমে গেল।মুহিব মন এ প্রানে দোয়া করছিল ফেইসবুকে যেন খুজে পায়।মুহিব জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল যতক্ষন দেখা যায়।......
শীতল বাতাসের সাথে বৃষ্টির ফোঁটা মুহিবের মুখে লাগলো।জীবন টা অনেক সুন্দর। হোক না ভালো লাগার মুহূর্ত গুলো স্বল্প। স্বল্প বলেই তো এত মধুর......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


