আমি এমন একজনকে ভালবাসতে চাই
যে নীল আকাশের মত স্বচ্ছ
জ্যোৎস্না রাতে গোলাপি শাপলার গুচ্ছ।
আমি এমন একজনকে ভালবাসতে চাই
যে সন্ধ্যার সন্ধ্যাতারা আর ভোরের শুকতারা
বৃষ্টিস্নাত কৃষ্ণচূড়ার মত দিশেহারা।
অমাবস্যা রাতের আকাশ ভরা তারা
আমার বারান্দার বাবুই পাখির বাসা।
আমি বহমান কোন নদীকে ভালবাসতে চাই না।
চাই শান্ত একটা দিঘিকে ভালবাসতে।
সেই দিঘিতে সাঁতার কাটতে চাই না।
চাই শুধু দিঘির জলে পা ভিজিয়ে রাখতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


