somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লা উনার পূর্ব পুরুষগণ কেউ কাফির-মুশরিক বা অপবিত্র ছিলেন না,প্রত্যেকেই ছিলেন পবিত্র থেকে পবিত্রতম

২৭ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন,“আমি সর্বদা পবিত্র পৃষ্ঠ মুবারক হতে পবিত্র রেহেম শরীফে স্থানান্তরিত হয়েছি। আমার পূর্ব পুরুষগণের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহাস সালাম পর্যন্ত কোন পুরুষ বা মহিলা কেউই কাফির ছিলেন না।”
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমার পূর্ব পুরুষগণের কোন পুরুষ বা মহিলা কেউই চারিত্রিক দোষে দোষী ছিলেন না।”
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ, আমার পিতা ও মাতাগণ কখনো জিনা বা ব্যভিচারে লিপ্ত হননি। সর্বদা মহান আল্লাহ পাক আমাকে পবিত্র পৃষ্ঠ মুবারক হতে পবিত্রা রেহেম শরীফে পবিত্রভাবে স্থানান্তরিত করেন। যখন দু’টি শাখা বের হতো অর্থাৎ দু’টি সন্তান জন্ম নিত, তখন আমি দু’টি শাখার মধ্যে যে শাখাটি উত্তম বা দু’টি সন্তানের মধ্যে যে সন্তানটি উত্তম তার পৃষ্ঠে বা রেহেম স্থান নিতাম।
নূর নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ পাক আমাকে পবিত্র পিঠ মুবারক হতে পবিত্রা রেহেম শরীফে স্থানান্তরিত করে আসছিলেন।
রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যুগে যুগে মানব সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ পরস্পরায় আমি প্রেরিত হয়েছি। অবশেষে যে যুগের মানব বংশে আমি এসেছি তাও শ্রেষ্ঠ।”
হযরত আদম আলাইহিস সালাম বিছাল শরীফের পূর্বে নূরে মুহম্মদী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- উনার বাহক তাঁর পুত্র-সন্তান ও পরবর্তী নবী-রসূল হযরত শীশ আলাইহিস সালামকে নছীহত করতে গিয়ে বলেছিলেন, “যেন (হযরত শীশ আলাইহিস সালাম এই নূরের পরবর্তী বাহককে নছীহত করেন) এই নূর মুবারককে পবিত্র নারী ব্যতীত অন্য কোন নারীর নিকট নিবেদন না করেন।”
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, “আল্লাহ পাক হযরত ইসমাঈল আলাইহিস সালাম- উনার বংশধর থেকে বণী কেনানাকে পছন্দ করেছেন। আর বণী কেনানা থেকে কুরাইশকে আর কুরাইশ থেকে বণী হাশিমকে আর বণী হাশিম থেকে আমাকে পছন্দ করেছেন। ইবনে সাদের এক মুরসাল বর্ণনায় এতটুকু অতিরিক্ত রয়েছে যে, বণী হাশিম থেকে আব্দুল মুত্তালিবকে পছন্দ করেছেন।”
রোম সম্রাট কায়সার হযরত নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- উনার বংশ সম্পর্কে হযরত আবূ সুফীয়ান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুকে জিজ্ঞাসা করেছিলো যে, “তাঁর বংশ কেমন?” হযরত আবূ সুফীয়ান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (তখন ঈমান আনেননি) বলেছিলেন, “বংশ গৌরব ও আভিজাত্যে কেউ তাঁর তুল্য নয়।” তখন বাদশাহ প্রতিক্রিয়া ব্যক্ত করে উচ্চারণ করেছিলে, “রসূলগণ কুলীন বংশ হতেই প্রেরিত হন।”
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- উনার পিতা মাতা এবং পূর্ব পুরুষ সম্পর্কে প্রত্যেকেরই বিশুদ্ধ আক্বীদা পোষণ করা দায়িত্ব-কর্তব্য।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×