somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখনই পদক্ষেপ না নিলে আরেকটা সাভারের সৃষ্টি হবে ।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সন্দেহে আছি সেই দিন বুঝি দূরে নয়যেদিন আমিও এরকম একটি ট্র্যাজেডির ভিকটিম হবো। সিলেটের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি সিলেটের বন্দরবাজারের স্বনামধন্য মধুবন মার্কেটের উপর অবস্থিত। ভর্তি হওয়ার পর থেকেই দেখছি ভবনের বিভিন্ন জায়গায় ফাটল। কিছুদিন আগে ভূমিকম্পে ফাটল কিছুটা বাড়ে। কিন্তুকেউই এদিকে নজর দেয় না। উল্লেখ্য যে সিলেট নগরীর প্রথম দিকে যে সকল ভবন ছিল, মধুবন মার্কেট এদের মধ্যে একটি। লোকমুখে শোনা যায় এখানে ৪ তলা ফাউন্ডেশনে ৬ তলা তোলা হয়েছে। শুনেছিলাম, কিছুদিন আগে সয়েল টেস্টের মাধ্যমে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে বলা হয়েছিলো অর্ধেক ছাত্রছাত্রীকে অন্যত্র সরিয়ে নিতে। কিন্তু তা না করে শুধু ভবনের উপরের কয়েকটা বিলবোর্ড সরানো হয়েছে। কিন্তু যেই লাউ সেই কদু। বিলবোর্ড সরানো হয়েছে ঠিকই কিন্তু এর বদলে ছাদের উপর খোলা হয়েছে ক্যান্টিন আর স্পোর্টস রুম।
উল্লেখ্য ইউনিভার্সিটিতে প্রতিদিন প্রায় ২৫০০ ছাত্রছাত্রী এবং ২৫০ জন শিক্ষক আসা-যাওয়া করেন। নিচের তিনতলা মার্কেটের মানুষের সংখ্যা আর নাইবা বললাম। প্রায় ৩০০০ মানুষের ভাঁড় আর কতদিন সহ্য করতে পারবে মধুবনমার্কেট, তাই এখন দেখার বিষয়।
স্থায়ী ক্যাম্পাসের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে অনেক আগে থেকেই। কাজ চলছে কামাল বাজারে। কিন্তু কবে হবে তাকেউ জানেনা। ততদিন কি এতো মানুষের ভাঁড় বইতে পারবে মধুবন মার্কেট? নাকি আরেকটা শিরোনাম হবে “২৫০০ ছাত্রছাত্রী খুন”! ওহ... দুঃখিত, এটাকে খুন বলা হয় না, বলা হয় দুর্ঘটনা!
সাভারের দুর্ঘটনা দেখে এখন মনে সন্দেহ জাগে পরবর্তী গণকবর কি খোঁড়া হচ্ছে আমাদের জন্য?
২৫০০ মা-বাবার আহাজারী শোনার জন্য দেশ তৈরী হও।
আমার দৌড় লেখালেখি পর্যন্তই। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ছাড়া আমার আর বলার কিছুই নাই। যদিও জানিনা আমাদের খুন করার আগে কর্তৃপক্ষ কানের তালা খুলবেন কিনা।
-সংগৃহীত
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৩ দুপুর ১২:২৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা জানিনা কেমন আছি

লিখেছেন বাকপ্রবাস, ২১ শে মে, ২০২৬ দুপুর ২:৪০


"আমি কেমন আছি জানতে চাইলে না, তুমি কেমন আছো আমিও—
তুমিও হতে চাইলে না জুলিয়েট, আমিও হলাম না রোমিও।

​তুমি সরে গেলে লিফট ধরে, আমি খুঁজছিলাম সিঁড়িটা—
তখনও হয়নি চেনা কিংবা... ...বাকিটুকু পড়ুন

খালাশ

লিখেছেন মায়াস্পর্শ, ২১ শে মে, ২০২৬ দুপুর ২:৪৬

ছবি : এ আই

জোর জবরদস্তি,
উঠিত লিঙ্গের দুই মিনিটের সুখ
তারপর ???
গরম, মাথা গরম।
কোপ, কল্লা মাথা আলাদা,
শেষ, নিথর নিশ্চুপ দেহ,
খণ্ডিত ছিন্নভিন্ন।

লাল রক্ত কালচে হওয়ার আগেই... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

এ দেশে ন্যায় বিচার!? = ডাইনোসরের দুধ.. /#) :#| :-ls ।

লিখেছেন সাইবার সোহেল, ২২ শে মে, ২০২৬ রাত ১২:২৫

আমরা বাঙালি বা বাংলাদেশীরা আজীবনই লোভী, স্বার্থপর.. প্রতিবারই কোন না কোন একটা জঘন্য ঘটনা ঘটে সারা দেশ প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বিচারের দাবিতে.. কিছুদিন পর অন্য কোন একটা ঘটনায় আগের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার শিশু আবদুল্লাহর হত্যার বিচার কি হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মে, ২০২৬ রাত ২:০৯


একটা ১০ বছরের বাচ্চা, যে মাত্র একদিন আগে ফোনে মায়ের কাছে ২৫০ টাকার চকলেট খাওয়ার আবদার করেছিল, সে হুট করে বাথরুমের ভেণ্টলেটরে ঝুলে আত্মহত্যা করতে পারে এই গল্প... ...বাকিটুকু পড়ুন

×