somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রলীগকর্মীদের চাকরি পেতে রেজাল্ট প্রয়োজন নেই......

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরীক্ষার ফল বিবেচনায়
না নিয়ে ছাত্রলীগের সব
নেতাকর্মীকে চাকরি দেয়ার জন্য
মন্ত্রীর কাছে দাবি তুলেছেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক।
রসায়ন বিভাগের অধ্যাপক ও
আওয়ামী লীগপন্থি শিক্ষকদের
সংগঠন নীল দলের আহ্বায়ক আবদুল
আজিজের মতে, ছাত্রলীগ নেতাদের
‘রেজাল্টের প্রয়োজন নেই’।
“তাদের গায়ে থাকা ক্ষতচিহ্নই
তাদের বড় যোগ্যতা। তাদের আর
কোনো যোগ্যতার প্রয়োজন নেই।”
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল
শাখা ছাত্রলীগের আলোচনা সভায়
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের
কাছে এ দাবি তুলে ধরেন অধ্যাপক
আজিজ।
অবশ্য তার সঙ্গে দ্বিমত পোষণ
করে মন্ত্রী মেধার
ভিত্তিতে নিয়োগের পক্ষেই মত
দেন।
আব্দুল আজিজ বলেন, “বিভিন্ন
কর্মসূচিতে ছাত্রলীগের
নেতাকর্মীরা আমন্ত্রিত অতিথির
কাছে তাদের বিভিন্ন দাবির
ফিরিস্তি তুলে ধরলেও আজ
তারা কোনো দাবি জানায়নি।
তাই তাদের পক্ষ থেকে আমিই
দাবি জানাচ্ছি, ছাত্রলীগের সকল
নেতা কর্মীকে চাকরি দিতে হবে।”
এর পক্ষে যুক্তি দিতে গিয়ে এই
শিক্ষক বলেন, “আমি ছাত্রলীগের এক
নেতাকে চাকরির জন্য মন্ত্রীর
কাছে নিয়ে গিয়েছিলাম। কিন্তু সব
ক’টি পরীক্ষায় তার থার্ড ক্লাস
থাকায়
মন্ত্রী চাকরি দিতে অস্বীকৃতি জানান।
“তখন আমি ওই ছাত্রলীগ নেতার
জামা খুলে তার গায়ের ক্ষতচিহ্ন
দেখাতে বলি।”
আলোচনা সভায় প্রধান অতিথির
বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন,
অবশ্যই ছাত্রলীগের
প্রত্যেকে চাকরি পাবে।
তবে তা হতে হবে মেধার জোরে।
“কারো অনুকম্পা বা করুণার জোরে নয়।
কারণ ছাত্রলীগ
কারো করুণা বা অনুকম্পার পাত্র নয়।”
ছাত্রলীগ নেতা-কর্মীদের
সামনে ত্যাগের গুরুত্ব
তুলে ধরে মন্ত্রী বলেন, “আমাদের
প্রধানমন্ত্রী শেখ
হাসিনাকে বিভিন্নভাবে হত্যার
চেষ্টা করা হয়েছে। আমরা কি সেসব
ভুলে গেছি?
“শেখ
হাসিনা যদি প্রতি মুহূর্তে প্রাণ
সংশয়ের মধ্যে থেকে গণতন্ত্রের জন্য,
দেশের উন্নয়নের জন্য, গরিব
দুঃখী মানুষের
মুখে হাসি ফোটানোর জন্য
প্রতিনিয়ত ত্যাগ স্বীকার
করতে পারেন- তাহলে আমরা পারব
না কেন?”
নূরের ভাষায়, মুক্তিযুদ্ধের শুরু আছে,
শেষ নেই। দেশ স্বাধীন হলেও সব
মানুষের মুক্তি মেলেনি। কাজেই
মুক্তিযুদ্ধ অনেক আগেই শেষ
হয়েছে বলে এখন আর ত্যাগের
প্রয়োজন নেই মনে করা ঠিক হবে না।
“মানুষের মুক্তির সংগ্রামে শেখ
হাসিনাকে প্রধান
সেনাপতি মেনে তার
পিছনে শক্তি সঞ্চার করতে হবে একজন
দক্ষ সৈনিক হিসেবে, একজন
দেশপ্রেমিক বাঙালি হিসেবে।
সেটাযদিকরতেপারিতাহলেআমরাবঙ্গবন্ধুর
সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন
করতে পারব।”
দেশ একটি কঠিন সময় অতিক্রম
করছে মন্তব্য করে এই আওয়ামী লীগ
নেতা বলেন, বাংলাদেশকে ধ্বংস
করার ‘বিভৎস ষড়যন্ত্র’ চলছে গত কয়েক
বছর ধরে।
এ রকম একটি সময়ে ‘বঙ্গবন্ধুর আদর্শের
প্রকৃত সৈনিক’
হিসাবে সবাইকে প্রস্তুত থাকার
আহ্বান জানান নূর।
ছাত্রলীগের নেতাকর্মীদের
উদ্দেশে মন্ত্রী বলেন, “বাংলাদেশ
ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী আদর্শের
সংগঠন। তারা দেশের সমস্ত
ছাত্রসমাজকে একত্রিত করে নেতৃত্ব
দেবে- এটাই আমাদের প্রত্যাশা।
কিন্তু এজন্য ছাত্রলীগের
প্রতিটি নেতাকর্মীকে নীতি ও
আদর্শ ধারণ করতে হবে।”
বঙ্গবন্ধু হলে আয়োজিত এ
অনুষ্ঠানে অন্যদের মধ্যে হল প্রাধ্যক্ষ
অধ্যাপক বায়তুল্লাহ কাদেরী,
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়
সভাপতি এইচ এম বদিউজ্জামান
সোহাগ, সাধারণ সম্পাদক
সিদ্দিকী নাজমুল আলম,
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের
সভাপতি মেহেদী হাসান, সাধারণ
সম্পাদক ওমর শরীফসহ ছাত্রলীগের
কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের
বিভিন্ন হল শাখার
নেতাকর্মীরা আলোচনাসভায়
উপস্থিত ছিলেন।
source: bangla.bdnew24.com
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×