সূর্য তখন ঠিক মাথার উপরে উঠি উঠি করছে । আমি এসে পৌঁছালাম জাতীয় শহীদ মিনারের কাছে। হঠাৎ মনের ভেতরের সব ভাবনা শান্ত হয়ে গেল। আমার সাথে সাথে আশেপাশের প্রকৃতি যেন শান্ত । মাথার উপরের রোদটা মেঘে ঢাকছে। মৃদু যে বাতাস বইছে তা অন্য রকম প্রশান্তি বয়ে আনছে। আমে স্তব্ধ হয়ে গেলাম।এই প্রথম বারের মত দেখছি জাতীয় শহীদ মিনার। বইয়ের পাতায়, ছবিতে, এমন কি টিভিতে দেখেছি অনেক বার। যত বার দেখেছি তত বার মনে হয়েছে আমি কবে যাব। অনেক বছরের লালিত ইচ্ছে পূরণ হল। শহীদ মিনারের সামনে এসে দাঁড়ালাম। আমার শরীরটা ঝাকুনি দিয়ে গায়ের লোম কাঁটা দিল। আমি ভাবনায় ডুব দিলাম, মনের মধ্যে ঘুর পাক খাচ্ছে সেই দিনের কথা। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছাত্র-জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করে বাংলা ভাষা রক্ষা করার জন্য। পুলিশ মিছিল করতে না দেবার জন্য কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ছাত্রদের তাতে ও রুখতে না পেরে গুলি বর্ষণ শুরু করে দেয়, আর এতেই শহীদ হল সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা আরও অনেকে। শহীদের রক্তে রঞ্জিত হল রাজপথ। মনে হতে থাকল এযেন আমার চোখর সামনে ঘটেছে। এখানে দাঁড়াতেই আমি সব দেখতে পাচ্ছি। এসব কথা মনে করতে করতে আমি একপা একপা করে এগিয়ে যেতে থাকলাম মূল মিনারের কাছে। অন্তরের অন্তস্তল থেকে ভালবাসা ও কৃতজ্ঞতা জানানোর জন্য। বাড়ি থেকে নিজের হাতে লাগানো গাছের ফুল নিয়ে গিয়েছিলাম, যদিও কয়েক দিনে ফুল গুলো বেশ খানিকটা শুকিয়ে গেছে তবুও ভালবাসা শ্রদ্ধার কোন কমতি ছিল না। অনেক ভাল লাগা নিয়ে বাড়ি ফিরতে ফিরতে মনে হচ্ছিল সেই সব নির্ভীক বীরদের কথা যাঁদের কারণে পৃথিবীর ইতিহাসে ঠাঁই করে নিয়েছে আমাদের ভাষা, সংস্কৃতি। জাতি হিসাবে আজ আমরা গর্ব করতে পারি।মাতৃভাষার জন্য জীবন দান বিশ্বে আর একটিও ঘটে নি। তাঁদের এই আত্নত্যাগের ফলে বাংলা ভাষা আজ বিশ্ব স্বীকৃত। ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসাবে উদযাপিত হয় সারা পৃথিবীতে। বাংলা ভাষা ভাষী মানুষের এ এক অনন্য অর্জন। এখন সময় এসেছে বাংলাকে জীবনের সর্বস্তরে ব্যবহার করার। মনে মনে এই শপথ নিয়ে ফিরে আসলাম।
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৭

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন
যাপিত জীবন.....

১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন
মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"
একাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।