somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহরের প্রিয় পেন্টাকল

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের হলদে এই শহরে,
যেখানে ব্যাবিলনের মতো নেই শূন্য উদ্যান,
কিংবা আলেকজান্দ্রিয়ার প্রকাণ্ড বাতিঘর,
আমাদের নেই পিসার হেলানো অদ্ভুত মন্দির,
তবু ওরা আমাদের টানে,
কারণ ঐ শহরের রাত বিরাতেও দ্যাখা যায় অসংখ্য আর্দ্রার রঙে ভরা রক্ত চক্ষু,
তবু মাঝেমাঝে নীল ঝাঁ চক চকে কিছু চোখ
তাদের ভেতরের কথা গুলো ঠিকরে ঠিকরে
এনে দেয় নাসারন্ধ্রের দ্বারে,
ওদের বর্ণিল রাঙা স্বপ্নে পান্থ সারথী পেজো তুলো চাঁদ ও হাঁসে,
আপন মনে।

দেবী আইসিস কখনো তাই শত অপমানেও কারো প্রতি ক্রুদ্ধ হয়না,
তার অকৃত্রিম মায়াময় চোখে,
সে চোখে থাকে একদল পাতা ঝড়া বিষণ্ণতা,
পিচ ঢালা নিষ্ঠুর রাস্তা,গুলিতে ভাঙা কাঁচ থেকে ধেয়ে আসে,
অসংখ্য আলোক রশ্মির দুর্বীনিত ঝলকানি,
মিথোজীবিতা মিথোলজিতে গুলোয়,
ধোয়াময় রাস্তার দুর্গন্ধ আর মানুষ হঠাৎ অদৃশ্য হয় আমাদের স্বপ্নের গল্প গুলোর কাছে,
যেখানে ছদ্ম বেশে অনেক ক্রোশের পথ টাও নদী মাখা ধোয়াময় দুর্বার দুর্ভেদ্য জাগরণে,
সে এসে পড়ে চিকন শাড়ির পাড়ের এক লাল রঙা সিঁদুরের কৌটার মতো আদুরে হয়ে,
সরু পথে দু পা মাড়ালেই মেলে ঘৃত কুমারীর মতো সবুজ মায়া।

অনর্গল বলে যাওয়া কথা গুলো অপার্থিব শোনায়,
অপার্থিব দ্যাখায় অজস্র কৃত্রিম গন্ধে মায়া জড়ানো শান্তির তীর্থ স্থান,
শহরের চায়ের দোকান গুলো,
ল্যাম্পপোস্ট গুলো যখন আকাশী গাছ গুলোকে
ভালোবেসে রূপ নিয়ে
খ্যালে,
ওদের দেখতে ভালো লাগে,
পরাবাস্তব লাগে,
অদ্ভুত আদুরে লাগে,
জলাধারের পানিতে স্বচ্ছ গাছ গুলোর প্রাণবন্ততা থাকে অসীম,
জুপিটারের মতো অসহায় গম্ভীর তারাদের সাথে ,
দেবদারুর সাক্ষাৎ হয়,
তাই কৃষ্ণচূড়া এ বেলা অহংকার ছেড়ে আক্ষেপ করে,
কারণ ওরা নিতে জানেনা,
ওদের অহমিকা যে বড্ড বেশী।

অবেলায় মৃদু হাওয়া যখন হাড়ে কাঁপন জাগায়,
এই কান্ত অমানিশার বিশ্ব মানবতা দুপায়ে মাড়াতে ইচ্ছে করে ওদের
টুটি চেপে ধরে,
একদিন ওদের সত্যি করে বলে দেবো দেখিস,
সেদিন হয়তো মোড়ের সেই হলুদ গাছ ও মাথা নাড়াতে ভুলে যাবে,
বটের ঝিলিমিলি পাতা গুলোও বলবে আমি ভালোবাসি,
এও যদি দৃষ্টি গোচর না হয়,
তো আকাশের কাছে জেনে নিস আমার জমানো কথা,
নীল তারা গুলো জানে কোথায় আমার ক্ষত আর বিষাদ গাঁথা,
নক্ষত্রের মতো অধ্যুষিত আলোকিত হোক আমাদের ইচ্ছে , অনিচ্ছে,
আর না বলা সব কিছু,
একটা চুম্বনের তরে জেগে থাক মশাল আলোক বর্তিকা,
এখনো এই নশ্বর ব্রক্ষ্মাণ্ডে ভালোবাসা অবিনশ্বর তবিয়তে বহাল,
এই হলদে শহরের প্রিয় পেন্টাকলের কাছে।

রাত ১২:৪৪
বুধবার,০৪ ফেব্রুরারি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এনসিপি কেন পারল না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই মার্চ, ২০২৬ রাত ৮:১৬


প্রশ্নটা শুনতে বেশ ভারী আর দার্শনিক ঠেকছে, তাই না? সোশ্যাল মিডিয়ার ইনটেলেকচুয়াল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের গম্ভীর প্রফেসর , সবাই ইদানীং কপালে ভাঁজ ফেলে এই এক প্রশ্নই করছেন। নেপালের... ...বাকিটুকু পড়ুন

"ইরান গাজা নয়" - অরুন্ধতী রয়, (মার্চ ৯, ২০২৬)

লিখেছেন সাজিদ উল হক আবির, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১২:০৬


ছবিসূত্র

আমার কিছু বলার আছে - কারণ আমি আমার মায়ের মেয়ে, এবং বুক চিতিয়ে কাঁধ সোজা করে দাঁড়িয়ে এই কথাগুলো বলার গভীর প্রয়োজন এই মুহূর্তে আমি বোধ করছি। সমগ্র পৃথিবীকে... ...বাকিটুকু পড়ুন

হযরত আলী (রা.) প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিলেন না এবং তিনি মাওলার দায়িত্ব পালন করেননি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি চান আপনার মৃত্যুর পরে সামুর ব্লগাররা আপনাকে স্মরণ করুক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই মার্চ, ২০২৬ রাত ২:৫৯

আমাদের একজন ব্লগার মারা গিয়েছেন। কিন্তু, কেন যেন সামু'র প্রথম পৃষ্ঠায় শোকের কোন চিহ্ন দেখছি না! তাঁর সম্মানে কি অন্তৎঃ কিছু দিনের জন্যে সামুর ব্যানারে একটু পরিবর্তন আনা যেতো না?!... ...বাকিটুকু পড়ুন

মানসিক ভারসাম্য

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ৩:২৯



আপনি ইরানের বিপক্ষে, আপনি নিরপরাধ নারী শিশু ও বৃদ্ধ অসুস্থ মানুষ হত্যার পক্ষে! - কারণ, আপনি অসুস্থ। মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীনের সাথে হাসি মজা আলোচনা বিতর্ক কোনোটাই চলে না।... ...বাকিটুকু পড়ুন

×