somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বকুল

১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি এক ঘুণে ধরা বিবশ আকাশের
এক চিলতে অলস কলম নবীশ,
সিসের মতো কালো আঁধার এগিয়ে আসছে এদিকে সন্তর্পণে,
যেন জলে ভরা নিচু মেঘের এক ফালি স্তবক,
ওতে মিশে আছে সুখ,
ওতে মিশে আছে দুঃখ,
ওতে মেশে চিলের কল্পনার অমোঘ আস্ফালন,
নিশীথের বিম্বিসার আঁধারে,
যেই খানে শার্সিরা কথা বলে,
রুদ্র পলাশের ছায়া দেয় এ পাড়ার ছোট্ট বকুলকে,
ওকে আমি আদর করে ডাকি বকু,
মহুয়ার বনে,
হিজলের সারিততে , অশোক গাছের কিংকর আঁধারে ,
ওর বাপ মায়ে গ্যাছে হারায়ে,
ওর আছি আমি ,
আর আছে সেঁতসেঁতে একটা ঝোলা,
যাতে জমে আছে সুখ,
যাতে জমে আছে দুঃখ,
এ পাড়ার ছোট্ট মায়া,
এই আমাদের বকু।

ও গলির ও নর্দমার পাশে হাঁসে শুকনো বাসি রুটি,
ঐ আজ আমার খাবার ঐ আমার নস্যি,
অলস শহরের কাকের সাথে বাধে তার ক্যারা,
কাক বলেছে এ আমার ভাগ,
বকু বলে আমরা তো ভাই,
এ নে আমার রুটির এই এক ভাগ ভাই ডেকেছে জন্ম লগ্নে ভাগ তাই দেয়া চাই।

লোহার গরাদে বকু শরীরের রোদ্র সোঁদা গন্ধ জিরোয়,
চাকার আলেরর মতো জামাতে লেগেছে অলস কাকের বিষ্ঠা,
নোংরা ভীষণ,
ময়লা মাখা,
কার তাতে কী?
আদরে মমতায় রাস্তায় পেয়েছে গোধূলি বেলার পণ্য,
দু বছরের পুরনো এই একহাত ছেড়া শতোর্ধ ছিদ্রের এক খানা আদুরে বস্ত্র,
এতে মেশে কাকের বিষ্ঠা,
এই শহর তবু ঝরায় আগুনের উদ্দাম ফুলকি,
আর বিস্তর কথা,
বস্তির মেয়ে একফোঁটা নয়না বকুরে দেয় টোকা,
কথা অপটু,
ফ্যাল ফ্যাল তার চাহনি পড়ে রয়,
নাম বলে বকু, বকুল,
ওর জন্ম এ আতুর পাড়ায়।

লেবু পাতার মতো তেতো গন্ধে নেম আসে বেলা,
এ বেলাতে শান্ত ওদের এই বস্তি পাড়া,
ও পাশে দুদ্দার সিটি মারছে রেল ট্রেনের এক মোহময় টানা সিটি,
কখনোবা কপর্দকহীন ময়লার চাগড়ি, ঐ বকুর ঘর ঐ ওর দেউড়ি,
জঘনের নিচে লেগে থাকে এ অলস শহরের হলুদ অবজ্ঞা,
এই সমাজের নিচু জাতে যে!,
আকাশী গাছেরর চাঁদপনা আলোর ক্লান্ত শহর , এই তার পেছনের রূপ যে!

এ পথে আমার চলেছে বিস্তীর্ণ আদুরে আখ্যান,
কাগজের ঠোঙা,
পলিব্যাগ আর রঙ চংয়ে জিরজিরে ডিব্বা,
ওতে থাকে সুখ,
ওতে মাখে দুঃখ,
কিন্তু এই মোদের আজিকার রুজি,
এই মোদের স্বর্গ।

ঈশ্বরের সাথে ওদের বেচাকেনা চলে হরদম দিনান্ত ক্ষণ,
আমাদের কুড়ে ঘরে বিকোয় প্রদীপের লালচে কালির আলো,
তবু আমাদের ঘাম লেপে থাকে রাজপথে ,
ওপাড়ে নির্দর সূর্য ও আমাদের ঘামের লোনা পানি করে গ্রাস ওদের ই মতো করে,
এ পাড়ায় অর্থ মোদের ঈশ্বর, আমাদের এই চাগড়িতে তার নাই দ্যাখা,
সে থাকে ঐ দালান ইমারতে,
আমাদের কষ্টে কেনা রোদে পোড়া এই সমাজ ,
বক্ষচেরা ঘাম,
গতরের ঘাম,
নীল ঘাম,
যে শিরস্ত্রাণে লেখা আমি পথ শিশু,
পথেই ঘর, পথের দোর , পথেই মোর দেউড়ি,
এ পাড়ার একটি মায়া নাম তার বকুল।

রাত ০১:৩৭ । সোমবার , ১৬ মার্চ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এনসিপি কেন পারল না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই মার্চ, ২০২৬ রাত ৮:১৬


প্রশ্নটা শুনতে বেশ ভারী আর দার্শনিক ঠেকছে, তাই না? সোশ্যাল মিডিয়ার ইনটেলেকচুয়াল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের গম্ভীর প্রফেসর , সবাই ইদানীং কপালে ভাঁজ ফেলে এই এক প্রশ্নই করছেন। নেপালের... ...বাকিটুকু পড়ুন

"ইরান গাজা নয়" - অরুন্ধতী রয়, (মার্চ ৯, ২০২৬)

লিখেছেন সাজিদ উল হক আবির, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১২:০৬


ছবিসূত্র

আমার কিছু বলার আছে - কারণ আমি আমার মায়ের মেয়ে, এবং বুক চিতিয়ে কাঁধ সোজা করে দাঁড়িয়ে এই কথাগুলো বলার গভীর প্রয়োজন এই মুহূর্তে আমি বোধ করছি। সমগ্র পৃথিবীকে... ...বাকিটুকু পড়ুন

হযরত আলী (রা.) প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিলেন না এবং তিনি মাওলার দায়িত্ব পালন করেননি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি চান আপনার মৃত্যুর পরে সামুর ব্লগাররা আপনাকে স্মরণ করুক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই মার্চ, ২০২৬ রাত ২:৫৯

আমাদের একজন ব্লগার মারা গিয়েছেন। কিন্তু, কেন যেন সামু'র প্রথম পৃষ্ঠায় শোকের কোন চিহ্ন দেখছি না! তাঁর সম্মানে কি অন্তৎঃ কিছু দিনের জন্যে সামুর ব্যানারে একটু পরিবর্তন আনা যেতো না?!... ...বাকিটুকু পড়ুন

মানসিক ভারসাম্য

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ৩:২৯



আপনি ইরানের বিপক্ষে, আপনি নিরপরাধ নারী শিশু ও বৃদ্ধ অসুস্থ মানুষ হত্যার পক্ষে! - কারণ, আপনি অসুস্থ। মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীনের সাথে হাসি মজা আলোচনা বিতর্ক কোনোটাই চলে না।... ...বাকিটুকু পড়ুন

×