
লোকসাহিত্যে প্রতিহিংসাপরায়ণ ভূত অথবা প্রতিহিংসাপরায়ণ আত্মা বলতে সেই সব মৃত আত্মাকে বুঝানো হয়েছে যারা মৃত্যুর পরে তাদের অস্বাভাবিক মৃত্যু নিষ্ঠুরতা এবং বিভিন্ন ধরনের অবিচারের জন্য প্রতিশোধ নিতে আবার পৃথিবীতে ফিরে আসেন । কিছু কিছু সংস্কৃতিতে অন্ত্যেষ্টিক্রিয়া সমাহিত করা বা শবদাহ অনুষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে থাকে । প্রতিহিংসাপরায়ণ ভূতদের সেই অসুখী সব ভূতও বলা হয় যাদের মৃত্যুর পর তাদের শেষকৃত্য অনুষ্ঠান অথবা এধরনের আচার সঠিকভাবে পালন করা হয় নাই । প্রাচীন বিভিন্ন সংস্কৃতিতেও প্রতিহিংসাপরায়ণ ভূতের বিশ্বাস প্রচলিত আছে এবং পূর্বেও ছিল । বিভিন্ন কিংবদন্তী এবং বিশ্বাস অনুসারে ওইসব ভূতেরা জীবিতদের পিছে লক্ষ্যহীনভাবে এবং অস্থিরভাবে ঘুরে বেড়ায় এবং প্রতিশোধ নেওয়ার উত্তম সময় খুঁজে । যখন প্রতিশোধ নেওয়া শেষ হয় তখন তারা আবার মৃতদের পৃথিবীতে ফিরে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরা অতুষ্ট থাকেন । আবার কিছু কিছু সংস্কৃতিতে বিশ্বাস করা হয় প্রতিহিংসাপরায়ণ ভূতেরা সাধারণত নারী হয়ে থাকেন । আর বিশ্বাস অনুসারে যে সকল নারীদের বেঁচে থাকতে তাদের উপর অন্যায় অত্যাচার করা হয় ও নির্যাতন এবং যে সকল নারী হতাশা নিয়ে মৃত্যুবরণ করেছেন তারাই পরবর্তীতে মৃত্যুর পর প্রতিহিংসাপরায়ণ ভূতে পরিণিত হন । বিভিন্ন সংস্কৃতিতে প্রতিহিংসাপরায়ণ ভূত তাড়ানোর জন্য মন্ত্র এবং তাদের হাত থেকে নিবৃত্তির জন্য সামাজিক ও ধর্মীয়ভাবে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করা হয় । প্যরাগুয়ের উত্তরের আচি জাতিগোষ্ঠীর লোকজন প্রথাসিদ্ধ সমাধির পরিবর্তে শবদাহ সমাহিত করাকে খুবই বিপদজ্জনক বলে মনে করেন । তাতে প্রতিহিংসাপরায়ণ ভূতের আক্রোমেনর ঝুঁকি রয়েছে বলেও তারা বিশ্বাস করেন । যেকোন স্থানে কোন ব্যক্তি খুন হলে এবং মৃতদেহ সঠিকভাবে সমাহিত করা না হলে মৃতদেহ পুনরায় কবর থেকে উঠানো হয় এবং পরবর্তীতে খারাপ আত্মাদের হাত থেকে বাঁচানোর জন্য সঠিক আচার অনুষ্ঠানের মাধ্যমে পুনরায় সমাহিত করেন । বিভিন্ন দেশে সমসাময়িক নাটক ও চলচ্চিত্র পতিহিংসাপরায়ণ ভূতের কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে নানা ধরনের নাট্য বা চলচ্চিত্র যেমনঃ দ্য গ্রাজ, দ্য পিট এন্ড দ্য পেন্ডুলাম, দ্য ফগ, দ্য ওয়ার্ড, ক্যসাদাগা, কাল, লেফ্ট ফর ডেড, বিশ সাল বাদ, ডার্লিং, রাগিনী এমএমএস, ডার্ক স্যাডোস ও দ্য ট্রাবলসাম নাইটস চলচ্চিত্র বা ধারাবাহিক নাটক । তাছাড়াও কিছু টেলিভিশন ধারাবাহিক যেমনঃ স্পুকি ভ্যালেন্টাইন, স্পুকি নাইট, কার্মেড এন্ড ঘোস্ট উইসপারার এবং জনপ্রিয় থাই টেভিভিশন অপেরা রেঙ গাও । কিছু কিছু উপন্যাস যেমনঃ তামির ত্রিয়াদ এবং তামসিন, কমিকস যেমন, জেন্টেলম্যান ঘোস্ট এন্ড জাজ ডেথ, অ্যানিমেশন ধারাবাহিক যেমন, ড্যানি ফেন্টম ও অ্যাডভেঞ্চার গেম যেমন, জো মিথোস ইত্যাদি উল্লেখযোগ্য আছে ।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


