আপনার সন্তানকে শিক্ষিত বানান
দেখুন আমাদের সমাজে এখন যে সময়টি চলছে সেই সময় উপযোগী হিসেবে শিক্ষার বিকল্প আর কিছু নেই । আজ আমাদের দেশে অনেক দরিদ্র পরিবারে দেখা গেছে অশিক্ষিত বাবা মা সন্তানকে কোন মত কষ্ট করে প্রাথমিক স্কুলে ভর্তি করিয়েছেন কিন্তু কোন প্রাইভেট শিক্ষক রাখার মত সমর্থক নাই বলে রাখতে পারেন না । আর আপনার সন্তানের লেখাপড়া কেমন হচ্ছে তাও বলতে পারছেন না । কারন আপনি অশিক্ষিত তাই । শুধু এখানেই শেষ নয় দেখা গেছে আপনি কোথাও কোন কাজে গেছেন সেখানে আপনার শিক্ষা না থাকায় তাদের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতেও আপনার কষ্ট হয়ে যাবে । এর দেখা গেছে আপনি যদি কারো কাছে আপনা সম্পতি বিক্রি করতে চান দুই আনা দেখা যাবে আপনি অশিক্ষিত যে কিনবে সে শিক্ষিত আর সে কারনে আপনাকে ঠকিয়ে সে আপনার কাছ থেকে দুই আনার বদলে পাঁচ আনা লিখে নিবে আপনি বলতেও পারবেন না । কারন টা ধরার মত যে ক্ষমতা অর্থাৎ শিক্ষা টা আপনার নাই ।
আজ যদি আপনি শিক্ষিত হতেন তাহলে আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষকের কাজটুকো আপনি নিজেই করতে পারতেন ।
আজ যদি আপনি শিক্ষিত থাকতেন তাহলে আপনার চোখ থাকিতেও অন্ধ থাকতেন না । আপনার সম্পতি আপনি নিজ চোখে দেখে শুনে বুঝে ভালো ভাবে নির্ভেজাল ভাবে বিক্রি করতে পারতেন । এমনকি আপনাকে এসব বিষয়ে কোথাও ঠকতে হত না । এক কথায় বলতে গেলে শিক্ষা ছাড়া আপনি ধরে নিন চোখ থাকিতেও অন্ধ ।
তাই আপনার সন্তানকে স্কুলে পাঠান যাতে করে তাকে আপনার মত কোথাও ঠকতে না হয় । যাতে করে তাকেও আপনার মত চোখ থাকিতে অন্ধ সাঁজিতে না হয় । আপনার সন্তানকে অন্তত প্রাথমিক শিক্ষা সম্পন্ন করুন ।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



