১৯৬৮ সালঃ ১২ বছরের বিল গেটস পেয়ে গেলেন ১৪ বছরের পল অ্যালেনকে........ কম্পিউটারের প্রতি দুর্নিবার প্যাশন আর উদ্যোক্তা হবার নেশা থেকে কলেজ বহিষ্কৃত এ দু'জন পরবর্তিতে ১৯৭৫ সালে প্রতিষ্ঠা করলেন মাইক্রোসফট, যা আজকে ২০০+ বিলিয়ন ডলার কোম্পানি.....!!
১৯৭১ সালঃ ১৬ বছর বয়েসী স্টিভ জবস ভাগ্যক্রমে পেয়ে গেলেন ২১ বছর বয়েসী স্টিভ ওজনিয়াক-কে যিনি একাই তৈরী করে ফেলেছিলেন অ্যাপল ১ কম্পিউটার........... ওজনিয়াকের কারিগরী দক্ষতা আর জবসের দূরদৃষ্টি - এ দুটোর মিলিত ফল হলো আজকের ৪০০ বিলিয়ন ডলার কোম্পানি অ্যাপল.....!!
১৯৯৫ সালঃ ২২ বছর বয়েসী ল্যারী পেইজ গিট্টু বাঁধলেন সার্গেই ব্রিনের সাথে.....১৯৯৬ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পি,এইচ,ডি করতে থাকা অবস্থায়
তারা তাদের রিসার্চ প্রজেক্ট হিসেবে প্রিতিষ্ঠা করলেন গুগল...আজকে সেটা ২০০+ বিলিয়ন ডলার কোম্পানিতে.....!!
২০১২ সালঃ বাংলাদেশী তিন যুবক ইরাজ ইসলাম, শাফকাত ইসলাম এবং আসিফ রহমান হোটেল রেডিসনে বসে একদিনের চিন্তায় গড়ে তোলে Newscred নামক একটি প্রতিষ্ঠান....যা বাংলাদেশ থেকে পরিচালিত সিলিকন ভ্যালির প্রথম
বিলিয়ন ডলারের প্রজেক্ট.....!!
টুইটার, ই-বে কিংবা ইয়াহুর ক্ষেত্রেও গল্পগুলো অনেকটা একইরকম....এরকম আরো হাজার গল্প আছে যেখানে মাত্র কয়েকজন উদ্যোমী লোক মিলে গড়ে তুলছে ইতিহাস....মাত্র ২ জন লোক মিলে যদি ৪০০ বিলিয়ন ডলারের প্রজেক্ট তৈরী করতে পারে তাহলে আমাদের দেশের সমস্যাগুলা কি ১৬ কোটি মানুষ মিলে সমাধান করা অসম্ভব??? আমাদের দেশ, আমাদের সমস্যা.... সমাধানও তো আমাদেরই করতে হবে....কারন,
দেশটা তো আমাদেরই
তাই না??
আমরাই তো বাংলাদেশ!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

