somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিডিয়া ব্যাক্তিত্বের মুখোশ পরা কেউ ! নাকি আমাদের "বাকের ভাই "?

০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোথাও কেউ নেই নাটকটকের কেন্দ্রীয় চরিত্র ছিল "বাকের ভাই"। বাকের ভাই গুন্ডা প্রকৃতির লোক এবং তার সঙ্গী ছিল "বদি" আর "মজনু", তারা তিনজনই মোটর সাইকেলে করে চলাফেরা করতো। বাকের ভাই এলাকার সন্ত্রাসী হলেও অধিকাংশ মানুষ তাকে ভালোবাসতো, কারণ সে ছিল সত্যের পূজারী— নিপীড়িত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে যেমন কুন্ঠিত হতো না, তেমনি সমাজের অন্যায়কেও মুখ বুজে সহ্য করত না, নিজের গুন্ডাদের দিয়ে তা কঠোর হস্তে দমন করতো।ঘটনাপ্রবাহে বাকের ভাই এলাকার প্রভাবশালী এক নারীর সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। ঐ নারী তার বাড়িতে অবৈধ কার্যকলাপে লিপ্ত ছিলেন, বাকের ভাই তা জানতে পেরে প্রতিবাদ করে। এই প্রভাবশালী নারী তার বাড়িতে কুকুর পালন করতেন বলে তিনি সবার কাছে কুত্তাওয়ালী বলে পরিচিতি পান। এরই মধ্যে রাতের অন্ধকারে কুত্তাওয়ালীর বাড়িতে একজন খুন হয়। ফাঁসানোর জন্য এই খুনের দায় দেয়া হয় বাকের ভাইকে, সাক্ষী হিসেবে সাক্ষ্য দেয় কুত্তাওয়ালী'র দারোয়ান। যদিও পদে পদে তার মিথ্যা সাক্ষ্য বাকের ভাইয়ের উকিল ধরিয়ে দিচ্ছিলেন আদালতের কাছে, কিন্তু এদিকে বাকের ভাইকে ফাঁসানোর জন্য কুত্তাওয়ালী লোভ দেখিয়ে বাকের ভাইয়েরই সাগরেদ বদিকে হাত করে নেয়। বদি, আদালতে কোরআন ছুঁয়ে শপথ করে মিথ্যা সাক্ষ্য দিয়ে বাকের ভাইকে পাকাপোক্তভাবে ফাঁসিয়ে দেয়। আদালত, ঐ খুনের দায়ে নির্দোষ বাকের ভাইকে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে মৃত্যুদণ্ড দেন। বাকের ভাইয়ের পক্ষে উকিল হিসেবে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েও ব্যর্থ হোন উকিল।
বাংলাদেশ টেলিভিশনে প্রদর্শিত এই টিভি নাটক এতোটাই জনপ্রিয়তা অর্জন করেছিল যে, নাটকের প্রতিটা পর্ব, দর্শকরা প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করতেন। নাটকের অগ্রগতির সাথে সাথে দর্শকরা বাকের ভাইকে পছন্দ করে ফেলেন এবং বাকের পক্ষে জনমত গড়ে উঠে। একপর্যায়ে যখন বাকের ভাইয়ের ফাঁসি হবার সম্ভাবনা প্রবল হয়ে উঠে, উকিল হুমায়ূন ফরিদি শত চেষ্টাসত্ত্বেয় খেই হারিয়ে ফেলছেন এই কেসে, তখন দর্শকরা প্রতিবাদমুখর হয়ে রাস্তায় বেরিয়ে আসে; চলতে থাকে মিছিল, দেয়াল লিখন, সমাবেশ।ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে লোকজন মিছিল করে স্লোগান দিতে থাকে “বাকের ভাইয়ের ফাঁসি কেন, কুত্তাওয়ালী জবাব চাই ” কিংবা, “ বাকের ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে” এই ছিল নাটকের "বাকের ভাই " এর জনপ্রিয়তা ! এত জনপ্রিয়তা এবং দর্শক আন্দোলনের পরেও বাকের ভাইকে মরতে হয়েছিল বাংলাদেশের অগনিত নাটক পাগল দর্শকের মনে কষ্ট দিয়ে!

নাটকের বাকের ভাই যেমন জনপ্রিয় ব্যক্তি, মূল বাকের ভাই বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্য সাংসদ এবং বর্তমানের এমপি ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর আরো বেশি জনপ্রিয় এবং সম্মানিত ! ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগে আসাদুজ্জামান নুর সাহেব যখন নিজ এলাকাতে গণ সংযোগে যান তখন ওনার গাড়ী বহরে হামলা হয় স্থানীয় বি এন পি বা জামায়াতের লোকজন কতৃক ! এই হামলার ঘটনায় ৫ জন লোক প্রাণ হারায় , এতে করে সারা বাংলাদেশেই এই ঘটনার তীব্র নিন্দা জানায় এবং এর বিচার দাবি করে !! এই রকম ঘটনা এখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের জন্য নিত্য নৈমত্তিক ঘটনা বলতে গেলে প্রায় ডাল ভাতের মত ! কিন্তু একজন সংস্কৃতি ব্যক্তিত্য , শান্ত প্রকৃতির এবং সেই জনপ্রিয় বাকের ভাইয়ের উপর নিন্দনীয় হামলার কারণে এই ঘটনা কেউই স্বাভাবিক ভাবে নেইনি এবং সংবাদ মাধ্যমে ব্যাপক প্রচার এবং প্রসার লাভ করে !

বিভিন্ন টি ভি অনুষ্ঠানে আসাদুজ্জামান নুর সাহেব ও এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং এই ঘটনায় দায়ী দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছিলেন এবং উনি সরকারী দলের সাংসদ হিসেবে বিচারের আশ্বাস দিয়েছিলেন! বাংলাদেশে যেখানে বিচার বহির্ভূত হত্যা , খুন, গুম প্রতিদিনকার ঘটনা সেখানে জনাব আসাদুজ্জামান নুর সাহেব (বাকের ভাই) যখন বিচারের কথা বললেন , আইনের কথা বলেছিলেন , অন্যায়ের বিচার করবেন আশ্বাস দিয়েছিলেন , বাংলাদেশের মানুষ আবার জনাব আসাদুজ্জামান নুর সাহেব (বাকের ভাই) কে ভালো বেসেছিলেন এবং ভেবেছিলেন বাংলাদেশে এখনো ভালো মানুষ আছেন ! সেই সুবাদে বাকের ভাই খ্যাত জনাব আসাদুজ্জামান নুর সাহেব আবার সাংসদ হলেন এবং এবারের মন্ত্রী সভায় সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্য নিলেন ! সবাই খুশি হলেন এই ভেবে যে যোগ্য লোককেই যথাযোগ্য দায়িত্য দেওয়া হয়েছে !!

কিন্তু মন্ত্রী হওয়ার পরে কি মানুষ বদলে যায় ?? যেই আসাদুজ্জামান নুর আইন এবং বিচারের কথা বলে আশ্বাস দিয়েছিলেন তিনি সেই কথা রাখতে পারলেন না !আসাদুজ্জামান নুর এর 'গাড়িতে হামলা' মামলার প্রথম তিন জনেরই গুলিবিদ্ধ ডেড বডি উদ্ধার হলো এই গত কয়েকদিনে ! মানুষ যেখানে বিচারের আশায় ছিলেন সেখানে আবার বিচার বহির্ভূত হত্যা !! বিচার বহির্ভূত হত্যা এখন প্রতিদিনকার ঘটনা ! কিন্তু এই ঘটনা যখন একজন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর (বাকের ভাই) এর সামনেই হয় তখন বাংলাদেশের মানুষের আশার বুক ভেঙ্গে যায়, স্বপ্ন ধুলিস্বাত হয়ে যায় ! অথচ বাকের ভাই খ্যাত এই লোকটার জন্যই একসময় বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছিল !

সামান্য একটা নাটকের চরিত্রের ফাসিতেই ঢাকার রাজপথে যে প্রতিবাদ হয়েছিল; তার প্রতি সাধারন মানুষের যে অপরিমেয় শ্রদ্ধা আর ভালবাসা ছিল; তা হয়তো বা তার এই ক্ষমতার দাম্ভিকতায় সেটি মাটির সাথে মিশে যাবে!!

মানুষের পৈশাচিক রুপ টা হয়তো বা সবসময় দেখানো যায় না কিন্তু সুযোগ পেলে সেই রুপটা নিজে থেকেই বের হয়ে যায় কারন পৈশাচিকতাকে ভালো মানুষের চাদরে বেশিদিন ঢেকে রাখা যায় না, নিজ গুনেই ভেতরের আসল রুপটা ঠিকই বেরিয়ে যায়।
বাংলাদেশের বিশিষ্ট জনদের কাছেও যখন আমরা বিশেষ কিছু আশা করেও পাইনা তখন আইন আদালত , বিচার বিভাগ এই সব শুধু লোক দেখানোই মনে হয় ! খুনের বদলে খুন তো যে কেউই করে পারে এবং তা হচ্ছেও প্রতিদিন !!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×