somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৯৭১ সালের কিছু পত্রিকার খবর সমূহ পর্ব ৮

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গবন্ধুকে মুক্ত করুন : কে, জি, মুস্তাফা প্রদত্ত

অবশেসে স্বাধীন গণ প্রজাতান্ত্রিক বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম অনেক জল্পনা কল্পনার অবসান করে তাঁর ঐতিহাসিক বেতার ভাষণে বাঙালী মুক্তি আন্দোলনের অগ্রদূত বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান সাহেবের গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছেন। তাই তাঁর এই গ্রেপ্তারের কথা স্মরণ করলেই প্রতিটি বাঙালী মাত্রই আতঙ্কে শিউরে উঠেন। আমরাও আজ সাড়ে সাত কোটি বাঙালীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আওয়াজ তুলতে চাই এশিয়া মহাদেশের অন্যতম রাজনৈতিক নেতা, গণতন্ত্রের ইতিহাসের প্রথম রেকর্ড স্থাপনকারী একমাত্র নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এখন নীরবে কারাগারের অন্তরালে বসে ভাগ্যাহত বাঙালী জাতির দুর্দশার কথা স্মরণ করে অস্থিরভাবে সময় যাপন করছেন।
বঙ্গবন্ধুর গ্রেপ্তারের তিন মাস অতীত হয়ে গেলপাকিস্তান সামরিক চক্র ফলাও করে শুধুমাত্র তাঁর গ্রেপ্তারের কথাই প্রচার করেছেন অথচ তাঁর মত একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রাজনৈতিক নেতার পরবর্তী অবস্থান সম্পর্কে কোন প্রকার বিবৃতি অদ্যাবধিও প্রদান করেন নাই। ফলে, স্ববাবতই প্রতিটি বিবেক সম্পন্ন ব্যক্তিই বঙ্গবন্ধুর এই পরিস্থিতির জন্য অস্থিরতা প্রকাশ করছেন। গেপ্তারের দীর্ঘদিন অতিবাহিত হওয়া স্বত্ত্বেও পাকিস্তানের সামরিক চক্র নরপিশাচ ইয়াহিয়া খাঁর সেনাবাহিনী সরকার কোন আন্তর্জাতিক রাজনৈতিক নেতা, সাংবাদিক অথবা, বুদ্ধিজীবির সঙ্গে বঙ্গবন্ধুর কোন প্রকার সাক্ষাতের সুযোগ দেন নাই। তাই, বিশ্বের দরবারে বঙ্গবন্ধুর নিরাপত্তার ব্যাপারে একটি চাপা ক্ষোভ ধুমায়িত হয়ে উঠেছে সত্য, কিন্তু মুখ মূলে কেউ তাঁর নিরাপত্তার কথা বলছেন না দেখে আমরা বেদনাহত।
বাংলাদেশের মুক্তি আনদোলন এখন এক চূড়ান্ত পর্য্যায়ে সমূপস্থিত। অতি অল্প সময়ের মধ্যেই হয়তো মুক্তিফৌজ জয়ের মালা পড়ে বাংলাদেশকে পশ্চিমা বেনিয়া গোষ্ঠীর নাগপাশ থেকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম রাজ্যের সৃষ্টি করতে সক্ষম হবে। কিন্তু আমাদের শঙ্কা হয় যিনি নানা ত্যাগ, তিতিক্ষা সহ্য করে পৃথিবীর ইতিহাসের পাতায় একটি নতুন রাজ্যের সংযোজন করার স্বপ্ন দেখেছিলেন তাঁকে দেশ স্বাধীন হবার পর আমাদের পাশে বঙ্গবন্ধুর প্রকৃত বেশ নিয়ে পাব কি-না?
পশ্চিমা বেনিয়া গোষ্ঠির ধারক বাহক ইয়াহিয়া খাঁ তার প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য বিদেশী আক্রমণ প্রতিহত করার অজুহাত দেখিয়ে যে সমস্ত বিদেশী অস্ত্র শস্ত্র বাংলা দেশের অর্থে ক্রয় করেছিলেন সেই সমস্ত আধুনিক অস্ত্রশস্ত্র যখন নির্ব্বীবাদে বাংলার নিরীহ নিরস্ত্র জনসাধারণের উপর ব্যবহার করে কয়েক লক্ষ অজ্ঞ কৃষক শ্রমিককে হত্যা করেছে তখন বঙ্গবন্ধুর প্রতি নাখোশ হয়ে হয়তো শেষ মুহূর্তে বাংলাদেশ ত্যাগ করার পূর্ব্বে তাদের শেষ উদ্দেশ্য হাসিল করে বঙ্গবন্ধুর উপর একটি চরম ব্যবস্থাও গ্রহণ করতে পারে। তাই সময় থাকতেই এ ব্যাপারে প্রকৃত পদক্ষেপ গ্রহণ করা প্রতিটি বিবেক সম্পন্ন ব্যক্তির একান্ত প্রয়োজন বলে আমরা মনে করি।
বাংলা দেশের স্বাধীনতা আন্দোলনের সংগে সংগে বঙ্গবন্ধুর নিরাপত্তা ও তাঁকে মুক্ত করার জন্য জনমত গঠন এখন একান্ত প্রয়োজন। তাই বিশ্বের প্রতিটি রাজ্য ও বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক ছাত্র ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুকে মুক্ত করার জন্য আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাই।
সোনার বাংলা (১) ১ ঃ ৩ ২ জুলাই ১৯৭১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×