somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাদা হাতীর দেশে -৭

১৯ শে মে, ২০১২ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্ব-
Click This Link

এআইটিতে এক প্রহর

এআইটি তথা এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলোজি থাইল্যাণ্ডের এক জগৎখ্যাত প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান। বন্যার জন্য আমাদের সেখানে থাকার প্ল্যান বাতিল হয়ে গেলো। থাকলাম নোনতাবুরী প্রদেশের হোটেল রিচমণ্ডে। ফলে একবারই সেখানে যাবার সুযোগ পেলাম। ব্যাংকের কাজ সেরে আমরা বের হলাম ক্যাম্পাসটি দেখতে। প্রকৃতির কোলে অনেক জায়গাজুড়ে এর অবস্থান। একেকটি ভবন একেক রকম। একেকটি ভবন তৈরী করেছে একেকটি দেশ। দেশের নাম লেখা আছে ভবনের গায়ে। যদিও নাম এআইটি তবু তার দরোজা খোলা বিশ্বের জন্য। তাই ভবনের সামনে আছে বিশ্ব মানচিত্রের গোলাকৃতি প্রতিকৃতি।

এআইটির সামনের দৃশ্য

বাংলাদেশ সরকারের উদ্যোগে বিভিন্ন মেয়াদের কোর্স চলছে। একই রকমের কোর্স চলছে ভারত পাকিস্তানেরও। দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বীর মাঝে উড়ছে বাংলাদেশের পতাকা।

মাঝে বাংলাদেশের পতাকা বুকের ভেতর ভালো লাগার অনুভূতি জাগায়

এরপর ক্যাম্পাসে ঢুকে মন খারাপ হয়ে গেলো। বন্যার করাল থাবার নিষ্ঠুর ছাপ লেগে আছে সর্বত্র। দেয়ালে শুকিয়ে যাওয়া পানির দাগ বলে দিচ্ছে পানি উঠেছিলো প্রায় দুই মানুষ সমান। সাজানো বাগানগুলো ভরে আছে মরা গাছের দেহাবশেষে।

বন্যার করাল থাবার চিহ্ণ

হায় গাছ

শুনশান নীরবতার ভেতর হাঁটতে হাঁটতে দেখা মেলে নানা জাতের মানুষের। সবাই নিজের কাজে ব্যস্ত। একজনের চেহারা দেখে দেশী মনে হবার পর পরিচয় জানতে চাইলাম। দেশী লোকই বটে। কৃষি গবেষণা ইন্সটিটিউটের মধ্য-তিরিশের এক বিজ্ঞানী। পিএইচডি করছেন। বললেন নানা সমস্যার কথা। আমরা আমাদের সমস্যার কথা জানালাম। বিশেষ করে মোবাইল বিলের আকাশচুম্বি থাবার কথা বলার পর তিনি দিলেন মা-কার্ডের খবর। এই কলিং কার্ড বাঙালীদের সৃষ্ট। খাঁটি বাংলায় লেখা এর সবকিছু। তিনি বললেন, এখনই মা-কার্ডের একজন বিক্রেতা পাঠাবেন।

একটু পরেই এলেন মা-কার্ডের বিক্রেতা। সবাই ভীড় করে কিনলাম। আমরা জানতেও পারিনি তখন আমাদের সহয্গেী থাই বন্ধু সুফিয়ান পকেট ভরে মা-কার্ড কিনে নিয়েছেন।

দুদিন পরে যখন কারো কারো মা-কার্ড ফুরিয়ে এলো তখন সুফিয়ান হাসিমুখে বললেন, কার ক'টা লাগবে বলবেন। তারপর বের করে দেখালেন মা-কার্ডের মোটা বাণ্ডিল। আমরা আবার বুঝলাম, কাবে বলে পেশাদারিত্ব। একই রকম পেশাদারী মনোভাব দেখলাম ব্যাংকের কর্মীদের মধ্যেও। একটা জিনিস আমি দেখলাম এসব দেশ ঘুরে, সবাই বিদেশীদের সাথে আচরণের সময় সতর্ক থাকে, কোনোভাবে যেন তাদের দেশের বদনাম না হয় তাদের কোন কাজ বা আচরণে। আর এসব বিষয়ে ভুলে থাকার ওস্তাদ হলাম আমরা। দেশ চুলায় যাক, চুলায় যাক দেশের সুনাম, আমি কি পেলাম (কিভাবে সেটা কোনও ব্যাপারই না, সুনাম কি ধুয়ে খাবো?) সেটাই আসল। বিধাতা আমাদের সুমতি দিন।

(চলবে)


৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভালো শিক্ষার্থী কখনো পরীক্ষা পেছাতে চায় না

লিখেছেন মুনতাসির, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ৮:২৯

কারণ একজন প্রস্তুত শিক্ষার্থী জানে, পরীক্ষা যত দ্রুত শেষ হবে, সে তত দ্রুত জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবে। অনিশ্চয়তা, বারবার সময়সূচি পরিবর্তন কিংবা দীর্ঘ অপেক্ষা—এসব কারও জন্যই কল্যাণকর নয়।

বৃষ্টি,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

উপপোকায় খাওয়াচ্ছ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮


তোমার ফসলী মাঠের ফসল.
কেন উইপোকায় খাওয়াচ্ছ
কিছুদিন পর করবেটা কি
পাগল পাগল হবেই. শুনি!
পড়ালেখা করে একদিন বড় হবে
এটাই তো স্বপ্ন দেখি ওগো সোনাধন
তোমার সুনাম ভরে যাবে পাড়ায় পাড়ায়
গর্ভে ভরে ওঠবে বাবা মায়ের... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

×