somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণতন্ত্র সাহেবের মৃত্যুতে

২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সে দিন রাত বারটা বেজে গেলে
ভোটার সাহেব আসিবার পূর্বে
জনাব গণতন্ত্র সাহেব খুন হয়ে গেলেন;
পুলিশ এসে নিয়ে গেছে লাশ
পোষ্ট মর্টেম হবে,
ডোম কাটা ছেঁড়া করবে
আর ডাক্তার সব নির্ণয় করবেন
খুনের প্রকৃতি ও কারণ ;

কে ছিলো যম দূত?
শুনেছি খুনীকে সবাই চেনে
তবে তার নাম মুখে আনা যাবে না
তার নাম মুখে আনলে মৃত্যু অনবার্য
এমনই শক্তিশালী সন্ত্রাসী
মাফিয়া চক্রের মহা নায়িকা তিনি'
সঙ্গত কারনে তাই ডাক্তাররা ও আছেন চুপ
আইন আদালত নিজেদের মত করে একদিন
হয়তো খুজে পাবেন মৌলবাদী ভুত;

এখন চলছে আত্মীয় স্বজনের আহাজারী বিলাপ
লাশ নেই তবু বন্ধুদের চলছে কত সব দরদী খোশালাপ
গণতন্ত্র সাহেবের অতীত , বর্তমান, ভবিষ্যত
কৃর্তি-কাহিনী নিয়ে কত যে আলাপ সংলাপ;
গনতন্ত্র সাহেবের পরম শত্রু জাসেদ সাহেব ও
বলে গেলেন - তাহার কোন শত্রু নেই,
তবে আড়ালে আবডালে কেউ কেউ বলেন-
তাহার পরম বন্ধু- কি যেন নাম.................
না, তার নাম মুখে আনা যাবে না
ফিস্‌ ফিস্‌ করছো করো
তবে প্রকাশ্যে বলতে যেও না ঐ ভয়ন্কর নাম
ঘাড়ের উপর মাথা তো একটাই , তাই না?
তাহলে যাহাই জানো না কেন
সকলের মতো চুপ থাকো
আর খুনীর পাশে বসে বগল বাজাও
গণতন্ত্র সাহেবের খুনের জন্য আফসোস করো'
চুক চুক করে শীতের পিঠা পুলি খাও
আর সুযোগে নিজের আখের গোছাও
কারণ সত্যের চেয়ে শক্তি আজ অনেক বড়
সম্পদকেই আজ মানুষ করে বেশী সমীহ
সে যত বড় চোর হোক , ডাকাত হোক
দূর্নীতিবাজ খুনী লম্পট মিথ্যুক হোক।

গণতন্ত্র সাহেবের সৎকারে সবাই স্বশরীরে হাজির
জনাব জাসেদ সাহেব, আরশাদ সাহেব, কমরেড সাহেব
কালোরাম আবুল মফিজ সাহেব সহ সকলে ,
হাসুলি বিবি ও মর্জিনা বিবি স্বশরীরে উপস্থিত হয়নি বটে
তবে গণতন্ত্র সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করিয়া
পত্রিকার পাতায় এই বলিয়া বিবৃতি দিয়াছেন যে,
গণতন্ত্র সাহেবের মহান আত্মত্যাগে আজ আমাদের
দলতন্ত্র সাহেবের পথ সুগম হইয়াছে, গণতন্ত্র সাহেবের
এই আত্মত্যাগ জাতি যুগ যুগ ধরিয়া স্মরণ করিবে,
জয় দলতন্ত্র;

অন্য দিকে গণতন্ত্র সাহেবের অকাল মৃত্যুতে
জনাবা খাদিজা বেগম কাঁদিয়া কাঠিয়া বুক ভাসাইয়া
সাংবাদিক সন্মেলন করিয়া বলিয়াছেন যে-
গণতন্ত্র সাহেবের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করিয়া
জনগণকে সাথে নিয়া অবশ্যই তাহাদের বিচার করা হইবে
দরকার হইলে গনতন্ত্র সাহেবের জন্য প্রাণ বিসর্জন দিবেন।

এ দিকে গণতন্ত্র সাহেবের জমিদারী নিয়ে চলছে
মহামান্য বাঁদরদের যথাযথ পিঠা ভাগাভাগি
ভাগ নিয়ে মারামারি, খুনাখুনি, পায়েতে চুমাচুমি;
আমরাই শুধু হাঁদারাম প্রজা সাধারন চেয়ে চেয়ে দেখি
আর ভাবি গনতন্ত্র সাহেব
দলতন্ত্র সাহেব
সমাজতন্ত্র সাহেব
স্বৈরতন্ত্র সাহেব
অথবা সামরিক তন্ত্র সাহেব
যে সাহেবই আসুক না কেন
ভাগ্য বাঁদরদেরই পরিবর্তন হবে
আমরা বোকাচোদা জনগণের ভাগ্য সব সময়
আমবস্যার চাঁদের মতন
ফক্‌ ফকে ফক্কা।



(বি. দ্র.: কবির কল্পণা শুধু, বাস্তবের সাথে কোন মিল নেই)







সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×