শুনো মেয়ে
৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রক্ত ধারা দেখে মেয়ে
চম্কে উঠো না
অনেক বড় হয়ে গেছো
ভেবে বসো না;
রক্তধারার শক্ত পথে
সোনার যৌবন শুরু
মান্য করো পিতা-মাতা
মায়-মুরুব্বি গুরু ;
পিতা-মাতা বড়ই আপন
সন্তানের চাই নিত্য কল্যাণ
যৌবন কালে মনের ভুলে
হারাইও না মান- সন্মান;
মাঠির দিকে চেয়ে মেয়ে
আসবে যাবে কলেজে
পথে ঘাটে যে যা বলুক
ঘরে ফিরবে চোখ বুঁজে;
ধর্ম কর্ম চলবে মেনে
ঢাকবে মাথা আঁচলে
শুনবে নাকো কি বলেছে
পথে ঘাটে পাগলে;
গায় গতরে বড় হলেও
ধ্যানে জ্ঞানে কাঁচা
বাঘ ভল্লুকের কবল হতে
জানতে হবে বাঁচা;
দুষ্ট ছেলের পাল্লায় পড়ে
গোল্লায় যেও না
সোনার যৌবন বৃথা যাবে
শান্তি পাবে না;
মরার কোকিল ডাকলে রাতে
উথলা হয়ো না
দেহের জ্বালায় পুঁড়লে হৃদয়
পিছলে পড়ো না;
নদীর বুকে জোয়ার ভাটা
খোদার লীলা খেলা
সোনার নায়ে মনের মাঝি
আসবে যথা বেলা;
তার আগেতে সবর করো
খোদার কাছে চাও
এই জীবনে যেন তুমি
মনের লোকটি পাও;
রক্তধারা দেখলে বুঝো
বয়স সবে ষোল
বিয়ের পরে বাসর রাতে
গহীন দুয়ার খোল;
অমূল্য ধন নারীর ইজ্জত
থেকো সদা সৎ
দু'হাত তোলে খোদার কাছে
চেয়ো আল্লাহর রহমত;
দেখে শুনে পিতা-মাতা
সকল আপন জন
তোমার মতে দেবে বিয়ে
সুখের হবে জীবন;
জামাই পেলে যেও না ভুলে
বুড়ো পিতা-মাতা
সুখে দুঃখে রেখো মনে
তাদের দুঃখ গাঁথা;
ছেলে মেয়ে নিয়ে এসো
বাপের বাড়ী বেড়াতে
নাত-নাতনী পেলে তারা
মাতবো গল্প ছড়াতে।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন