মুক্তোর দুল হয়ে
২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটু আবেগ
একটু সোহাগ
আর একটু অনুরাগ
নক্ষত্রের আলো হয়ে জ্বলে
তুষের অনলে বিরহে
পুঁড়ে যাওয়া ছাইয়ের নীচে ;
মুক্তো যেমন
খোলের ভিতরে
বেড়ে উঠে ঝিনুকের শরীরে
দিনে দিনে প্রতিদিন
একটু একটু করে
একটু স্পর্শে
একটু সুরসুরি
একটু কাতর অনুভূতি
রূপালী রস ক্ষরণ
হৃদয়ের পরতে পরতে
বেদনার নীল রস জমে
হয়ে যায় রূপের পাথর ;
আমার ও হৃদয়ে
পাজরের ভিতরে
অবিরত রক্ত ক্ষরে
বেদনার নীলে
বিরহের জলে
শিক্ত হতে হতে হতে
মধুর অনুরাগে
দিনে দিনে বেড়ে উঠে
রূপালী একটি নীল পাথর ;
আমার ও ইচ্ছে করে
কারো সোনার কণ্ঠহারে
মুক্তোর ফুল হয়ে ঝুলতে
অথবা দোলতে
কারো সোনার কানে
মুক্তোর দুল হয়ে
দোলে দোলে দোলে
দোলতে ভাল লাগে
মায়াবী দোলনায়
স্বপ্ন সোহাগে অনুরাগে
অনেক অনেক ভালবেসে।
—————————————–
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন