somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‎আল_কুরআনের_আলোকে‬ ‪বজ্রপাত_ও_ভূমির_উর্বরাশক্তি‬

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসমিল্লাহির্ রহমানির্ রহীম ●
পবিত্র কুরআনে সর্বোচ্চ মহান আল্লাহ্ বলেন : '... তাঁর নিদর্শনাবলীর মধ্যে একটি হলো এই যে, তিনি তোমাদের দেখান বিদ্যুতের ঝলক যা ভয় ও ভরসা সঞ্চারক...।'- সূরা আর-রূম : আয়াত ২৪)


বিদ্যুতের চমকের সাথে 'ভয়ের' সম্পর্ক তো থাকে। যা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু উল্লেখিত আয়াতের শেষাংশে ভয়ের সাথে 'ভরসা' বা 'আশা’র কথাও বলা হয়েছে কেন ? বজ্রবিদ্যুতের শব্দ অনেকের মনে আতংক তৈরি করে। বজ্রপাতে অনেকে মারাও যায়। কিন্তু এর সাথে ‘আশা’ বা 'ভরসা'র সম্পর্ক কোথায় ?

হ্যাঁ, কুরআন মাজীদ নাযিল বা অবতরণের প্রায় ১৪৫০ বছর পর বিংশ শতাব্দীর বিজ্ঞানীরা বুঝতে সক্ষম হয়েছেন এর তাত্পর্য।

আবহাওয়া মন্ডলের সাথে এই বজ্র-বিদ্যুতের সম্পর্ক নিবিড়। আধুনিক আবহাওয়া বিজ্ঞানের গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার দ্বারা মানুষ তা সবিবিস্তারে জানতে পেরেছেন।

বিজ্ঞানীরা বলছেন - আকাশে যখন বিদ্যুৎ চমকায়, তখন বিদ্যুতের পরশ লেগে বাতাসের নাইট্রোজেন অক্সিজেনের সাথে মিলিত হয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। এই নাইট্রিক অক্সাইড বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন পার-অক্সাইডে পরিণত হয়। তারপর বৃষ্টি যখন পড়ে, তখন ওই নাইট্রোজেন পার-অক্সাইড পানির সংস্পর্শে এসে নাইট্রিক এসিডে পরিণত হয়। এই নাইট্রিক এসিড মাটির সংস্পর্শে এসে পরিণত হয় নাইট্রেট লবণ অর্থাৎ নাইট্রেট সারে। এর ফলে জমিন হয়ে ওঠে উর্বর। নাইট্রেট হচ্ছে এক প্রকার সার যা গাছের খাদ্য। আর গাছের এই খাদ্য (সার)সহ আকাশ থেকে মহান আল্লাহ বৃষ্টি বর্ষাণ বলে, বৃষ্টির পানিতে যে ধান হয়, তাতে কৃত্রিম কোনও সার দিতে হয় না। কারণ গাছের খাদ্য নিয়েই পানি বর্ষিত হয়। বিশ্বের যাবতীয় সার-কারখানায় যে পরিমাণ নাইট্রোজেন সার উৎপন্ন হয়, একবার বজ্রপাতে তার চেয়ে ১৬ লক্ষ গুণ সার বেশি সার উৎপন্ন হয়। (সুবহান আল্লাহ)

আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আরববাসীর শিক্ষা-দীক্ষা, জ্ঞান-বিজ্ঞান চর্চার অবস্থা যে কীরকম ছিল, তা আমরা সবাই জানি। তখনকার সেই পরিস্থিতিতে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা ছাড়া কোনও মানুষের পক্ষেই আজকের বিজ্ঞানীদের গবেষণালব্ধ তথ্যের ইঙ্গিত প্রদান করা আদৌ সম্ভব ছিল না। তাই বিনা দ্বিধায় বলা যায় যে, আল্লাহর অস্তিত্ব ও তাঁর কালাম সঠিক ও নির্ভুল। তিনি বলেন : 'আমি ওদের দেখিয়ে দেব আমার নিদর্শনসমূহ দূর দিগন্তে এবং ওদের নিজেদের মধ্যেও, ফলে ওদের কাছে ফুটে উঠবে যে, এ কুরআন সত্য।'- সূরা হা-মীম সাজদাহ : আয়াত ৫৩

‪#‎তথ্য_সূত্র‬ :
যুক্তির নিরিখে স্রষ্টার অস্তিত্ব - সহঃ অধ্যাঃ সফিকুল ইসলাম ভূঞা, পৃঃ ৫২-৫৩
বাইবেল, কুরআন ও বিজ্ঞান - ড. মরিস বুকাইলি, পৃঃ ১৮০
কুরআনই বিজ্ঞানের উৎস - খন্দকার আবুল খায়ের, পৃঃ৩৫

কালেক্ট- হেরার আলো
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

×