ব্লগে নিজের পোস্ট নিজে রিপোর্ট করা যায়না। কিন্তু কেন? হ্যাঁ, ইচ্ছে করলেই আমি আমার পোস্ট মুছে ফেলতে বা ড্রাফ্ট করতে পারি। কিন্তু ব্যাপারটা কি আসলেই এতটা সরল হওয়া উচিত? মনে করুন আপনার গায়ে একটা ছোট ডাইনোসর কামড় দিয়েছে। এখন আপনি যদি নিজেই নিজের চিকিৎসা করতে যান, তাহলে দুটো সমস্যা। প্রথমত, ডাক্তারের সাহায্য না নেওয়ার কারণে আপনার ত্বক বেগুনী হয়ে যেতে পারে, এর পরে হাজার গুণী লোকেও কোন উপকার করতে পারবেনা। দ্বিতীয়ত: ডাইনোসর নিয়ে যে এত গবেষণা চলছে, আপনার ভ্রক্ষেপহীনতার কারণে তারা গুরুত্বপূর্ণ আবিস্কার থেকে বঞ্চিত হতে পারে। ঘটনা জানার পরে হয়তোবা তারা ডাইনোসর নিয়ে গবেষণা বাদ দিয়ে মুরগীর খামার তৈরী করতে পারে, যার ফলে বার্ড ফ্লু হবার সম্ভাবনা থেকে যায়। তৃতীয়ত, এটা আপনাকে স্বেচ্ছাচারী আচরণ করতে শেখাবে। চতুর্থত, পোস্ট মুছে ফেলা মানে নিজের কৃত অপরাধ সঙ্গোপনে চাপা দেয়া, মনের গোপন অপরাধ প্রবণতাগুলো চাপা দিতে গিয়ে আনি চাপাবাজ হয়ে যেতে পারেন। অথবা এটা হতে পারে নতুন কোন অপরাধের সূচনা। পঞ্চমত, এর ফলে আপনি ঐক্য শিখবেন। নিজের পোস্ট নিজে না মুছে অন্যদের মত রিপোর্ট করলে আপনি সমবেত প্রতিবাদী জনতার সাথে শামিল হয়ে ভার্চুয়াল স্লোগান দিতে পারবেন। এর ফলে আপনার গলার ব্যায়াম হবে। ষষ্ঠত, শাক দিয়ে মাছ ঢাকা যায়না। যাই হোক, আমার নিজের কাছেই নিজের পোস্ট এখন আপত্তিকর লাগছে। দুটো পয়েন্ট বলতে গিয়ে ৬টা পয়েন্ট বলে ফেললাম। আমি তো এত বাচাল ছিলামনা! এখন আমার প্রচন্ড আফসোস হচ্ছে। বিবেকের দংশন হচ্ছে। কিন্তু পোস্ট মুছলেই কি এর সমাধান হবে? ও আচ্ছা সাত নম্বর পয়েন্ট হচ্ছে...না থাক! আমি আমার পোস্ট রিপোর্ট করতে চাই
নিজের পোস্ট নিজে রিপোর্ট করার ব্যবস্থা নেই কেন? 
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১০ রাত ১১:৫৮
৪২টি মন্তব্য ৩৪টি উত্তর
আলোচিত ব্লগ
চা এর আড্ডা।

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।