আমার স্যাটেলাইট জুড়ে চুড়ির শব্দ, শাড়ি কুচি'র আওয়াজ, হিল পড়া জুতো চলার ধ্বনি ।
আমার স্যাটেলাইট জুড়ে হাসি, কিশোরী চঞ্চল স্মৃতি।
আমার স্যাটেলাইটে রবি দা, বিভূতি আর সমরেশের সব ক্লাসিকস..; একটা আকাশ, শুভ্র কিছু মেঘ, আকাশ সংযুক্ত মাঠ, মাঠভরা কাশফুল..
রঙ ছড়ানো ভুল, কাব্য ফোটানো হুল..
সবুজ প্রেমের ছায়ায়, লক্ষ কোটি শরত..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

