চুপিসারে মন, খোলা জানালা,
সরল দৃষ্টির আকাশ, ভেজানো বাতাসে নষ্টালজিয়া আমার..
পেছনে ফেলে আসা অর্থহীন আবেগ, তোমার সুরে গান গাওয়ার ভীষণ ব্যর্থ প্রয়াস, যুক্তিহীন দুশ্চিন্তায় কাটিয়ে দেওয়া তুমুল বেখেয়ালি রাত, জীবন মেপে দেওয়া কাজগুলো ফাঁকি দিয়ে ভিন্ন কিছুর তেষ্টা, চেষ্টা..
দাঁড়াতে গিয়েই নুয়ে যাওয়া, হঠাৎ করেই লুটিয়ে পড়া।।
হায়, কি সব প্রহর ছিল তখন।
কি সব প্রহর আছে এখন..
কি সব নন্দিত নরক!!
কি সব নিন্দিত নন্দন!
এই আকাশ বাতাস, এই বিকেল সময়, এই মেঘ বৃষ্টি ফুড়ুৎ করেই উড়ে যায়..
সেই আকাশে , সেই বাতাসে..
সেই মেঘের সুরে তোলা বৃষ্টির গানে..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

