হায়রে স্বাধীনতা !
লুৎফুর রহমান
নাস্তিকতার পদক মিলে বল্লে দেশের কথা
বীরাঙ্গনা পায় না যে স্বাদ হায়রে স্বাধীনতা
জাগো আমার মুক্তিসেনা ভাঙো নীরবতা
দাও দেখিয়ে যায়নি বৃথা তোমার স্বাধীনতা।
আমার দেশের একটি নিশান লাল-সবুজে আঁকা
পিণ্ডি তো নয় রাজধানীটা হলো আমার ঢাকা
মার্চে শুরু যুদ্ধ আমার ডিসেম্বরে শেষ
বিশ্বমাঝে জন্ম নিলো আমার বাংলাদেশ।
স্বাধীনতার শুনলে কথা যাদের গায়ে জ্বলে
তোমরাও ভাই যাওনা চলে রাজাকারের দলে
মুক্তিসেনা মুক্তিযুদ্ধ নয়তো মোটেই ভুল
এ লড়াইয়ে করছি স্বাধীন একটি দেশের ফুল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


