হাকালুকির মাঝি
(হাকালুকি হাওরের কবি কালাম আজাদ মহোদয়)
লুৎফুর রহমান
চারদশকে মনের সুখে মানুষ তিনি গড়েন রে
তাঁর দেখানো পথে এখন হাজার মানুষ লড়েন রে।
হাকালুকির কবি তিনি বাংলাদেশের ফুল রে
তাঁর সুভাসে যায় ছুটে সব মনের সকল ভুলরে।
'মৃত্তিকার ছাইভস্ম' 'নগ্নতার প্রতিমা'
তাঁর লেখাতে দাঁড়ি এবং শেখি আমি যতি মা।
'শতাব্দির বৈশাখেতে আমার বর্ণমালা'
'সম্পাদক সমীপে' যে সব ক'টি তাঁর 'ভালা'।
বুঝছো তুমি, বুচছো মিয়া ! হতে পারেন আর কে
সব উপমা তাঁর তরেতে- কালাম আজাদ স্যারকে।
হাকালুকির মাঝি তিনি হায়াত অনেক চাইরে
তাঁর লাগি যে কাব্য পাড়া এতো মধুর ভাইরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

