মানুষ হয়ে ওঠো
(কবি মানাক্কা আপুর মেয়ের জন্মদিনে)
লুৎফুর রহমান
কবির গর্ভে জন্ম তোমার, ফুল হয়ে তাই ফুটো
জন্মদিনে এই কামনা -মানুষ হয়ে ওঠো।
বাবা তোমার স্বপ্ন চোখে আকাশ সমান আশা
বাবা-মায়ের বুকটা যে মা রঙিন ফুলে ঠাসা।
নিমা, নিমা নিমা !
যাও ছাড়িয়ে বাবা-মাকে এবং তাদের সীমা!
তোমায় দিলাম ফুলের নদী, মেঘের উড়াউড়ি
জন্মদিনে দোয়া দিলাম ওরে পিচ্চি বুড়ি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

