আমার গ্রাম
লুৎফুর রহমান
শহর থেকে একটু দূরে চোখটা যদি যায়
দেখবে তুমি আমার গ্রামে জোস্না ঝরে হায়।
হাত বাড়িয়ে চান্নিরাতে ডাকবে তোমায় কাছে
দোয়েল-শ্যামা, কুটুমপাখি বসেই থাকে গাছে।
সোনার বরণ আমার গাঁয়ে আসবে তুমি যদি
রাণীমাছের দলটা দেবে সুরমা নামের নদী।
দেখবে তুমি গ্রামের মানুষ ভালবাসার মিল
তোমায় দেবে ভাল লাগা পদ্মফুলের বিল।
আসো যদি নিয়ে যাবে একটু সুখের রেশ
মুক্তিসেনা আছে যাঁদের ভালবাসায় দেশ।
পাবে তুমি আদর-সোহাগ গাঁয়ের সকল প্রীতি
দেখতে পাবে আমার গ্রামে বীর শহিদের স্মৃতি।
সন্ধ্যেবেলায় কিচ্ছা হবে এবং পিঠা পুলি
দেখবে তুমি গ্রামের পথে সকালে ফুল তুলি।
গ্রামের মা্নুষ বিকেল বেলা খেন্যা দৌড়ে যায়
এসো, এসো আর দেরি না এসো আমার গাঁয়।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



