চাঁদমামা
লুৎফুর রহমান
চাঁদমামা পৃথিবীর সকলের মামা সে
এক কোণ আলো দিয়ে, ফের যে কাম আসে।
চাঁদমামা হাঁটে
রোজ রাতে ভাই খোকার সাথে মন বসেনা পাঠে।
হেঁটে-হেঁটে চাঁদমামাটা মেঘের বুকে লুকায়
আকাশপানে তাকিয়ে থাকে উদাস মনে খোকায়।
চাঁদমামা কী লুকোচুরি খেলতে ভালবাসে
নইলে কী আর অন্যকোণে আবার নিজে হাসে?
চাঁদমামা রয় জেগে
অন্ধকারের মন্দ সকল তার ভয়ে যায় ভেগে।
দিনের বেলা চাঁদমামাটা ঘুমায় খানিক অল্প
রাতে আবার শোনায় মামা চাঁদের দেশের গল্প।
এই মামাটা আলো বিলায় আলোয় ভরায় ঘর
তার কাছেতে সবাই আপন কেউ নয়তো পর।

সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



