somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পে গল্পে বাংলাদেশ

২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গল্পে গল্পে বাংলাদেশ
লুৎফুর রহমান

প্রবাসে "দেশী ভাই' শব্দটি খুব আবেদনের। আনন্দের। সুখের। দেশী ভাই মানে নিজের দেশের ভাই। এই ভিনদেশে হাজার মানুষের ভীড়ে নিজের দেশের ভাইকে পাওয়া আর "দেশী ভাই' ডাকটা শোনা লাগতো পরম ভায়ের মতো মধুর ডাকের মতো। প্রবাসে যখন প্রথম এসেছিলাম এই আবেদনটি যতোটা নাড়া দিয়েছে আমায় তার এতটুকুনও কমেনি আজ পর্যন্ত। বাংলাদেশে নিজ এলাকার ভাইদের ঢাকায় গেলে দেশী ভাই কেউ ডাকলেও পরবাসে গোটা বাংলাদেশের ভাইকে দেশী ভাই বলে ডাকা হয়। এবার এমন এক দেশী ভায়ের সাথে গল্পে গল্পে বাংলাদেশ হয়ে কেটে গেলো একটি রাত। এখনকার রাত খুব দীর্ঘ। তবে আমাদের জীবনানন্দ দাস হয়ে, শামসুর রাহমান, আল মাহমুদ, দিলওয়ার, কালাদ আজাদ এঁর সাহিত্যের বাড়ি ফিরে চলতে থাকে গল্পের গাড়ি। এই দীর্ঘ রাত যেন সংক্ষেপ হয়ে ওঠে আমাদের কাছে।

জাতকবি সরওয়ার ফারুকী ভাই। 'রুদ্ধ রুহের স্বর' এবং একটি শব্দের জন্য'র কবি তিনি। তাঁর এ কাব্যদুটো বাংলা কাব্য জমিনে সফল চাষের দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। হয়তো তাঁর পূর্ব পুরুষ মরমি কবি হবার সুবাদে রক্তে দানা বেঁধেছে তাঁর এ গুণ। সাত সমুদ্র, তেরো নদীর এপার থেকেও শব্দের পেছনে শব্দ বসিয়ে স্বপ্ন সাজান কবিতার পশরে। আর এই স্বপ্নের প্রসব হয় তাঁর একেকটি বই। তিনি থাকেন আরব আমিরাতের দুবাইয়ে। আমিও দুবাইয়ে। ফেসবুকের জনপ্রিয় গ্রুপ কবি ও কবিতার আসর এর মাধ্যমে তাঁর কাছে আসা। তাই হুট করে গত ২৮ অক্টোবর স্থানিয় সময় রাতের বেলা তাঁর বাসায় সাহিত্য আর দেশ নিয়ে আড্ডা দিতে আমি জাবেদ ভাই আর রফিক ভাই গেলাম। আমাদের আড্ডায় যেন আমরা ভুলেই গেলাম আমরা পরবাসে। লাগছিলো ঢাকার কোন এক গলিতে চলছে একটি সাহিত্য আড্ডা। রাতভর আড্ডা চললো কবে যে ভোর এসে দ্বোর নাড়লো বুঝাই গেলনা।

হাড়ভাঙা খাটুনির পরও আমাদের মন ও মানসিকতাই কাছে নিয়ে এসেছিলো। সাহিত্যের নানা পাঠ দেওয়া-নেওয়ায় কেটে যায় সময়। আমরা এই আড্ডায় প্রেরণা পাই। আমরা অনুভব করি শব্দচাষি কিছু শ্রমিক হয়ে পরবাসেও শব্দের সুন্দর জমিন সাজানো সম্ভব। গল্পে ওঠে আসে আমাদের মূল্যবোধ। সাহিত্যে শব্দচয়ন। দেশের মানুষের কাছে প্রবাসিদের চাওয়া। এবং পরবাস জীবনের বারোমাসি গান। অতঃপর সরওয়ার ফারুকী ভায়ের বাসা ত্যাগ করে নিজের বাসায় ফিরলাম তখন মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আযান। নামাজ শেষে একটু ঘুমালাম দুপুরে আবার ডিউটি আছে বলে...।

লেখক: সম্পাদক, মাসিক মুকুল, দুবাই।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×