(জীবনের দ্বিতীয় কবিতা, রচনা-৩০/১০/২০১৫, দুবাই।)
হৃদয়ের উঠানে ফুলপরীর বাস!
লুৎফুর রহমান
ফুলপরী! দেখতে দেখতে হাকালুকিতে ভাটা এলো,
স্মৃতির করিডোরে ছই হয়ে গেলো উদলা বিকেল;
বুকপকেটে রেখে দেওয়া তোমার গোলাপের ঘ্রাণ,
আর স্মৃতির আতর সাত সমুদ্রের এপার থেকেও ছায়াসঙ্গি
জানো, আমি না শার্টটি লন্ড্রিতে দেইনি-
তোমার ভালবাসার জলপাই রঙ ধুঁয়ে যাবে বলে।
মধ্যরাতে জোনাকির সাথে মিটিমিটি হাঁটি
দূরের ওই আকাশে খুঁজি জোছনায় তোমায়
আরব সাগরের প্রাণহীন ঢেউয়ে চাঁদের সাথে
দেখি তোমার মুখ!
মনে পড়ে এমন চান্নিরাতে বৃষ্টি হয়েছিল? আব্বার ডরে
চুপি চুপি দুজন বের হয়ে জোছনায় ভেজেছিলাম বৃষ্টিতে
হঠাৎ ভূত সেজে ভয় দেখিয়ে তোমার বুকের কম্পন
দেখেছি যুবতি রাতে। আমার হাতে তোমার লাগানো মেহেদির রঙ
নাকে তোমার রেশমী চুলের ঘ্রাণ! চোখে-দুষ্টু করে মিষ্টি হাসি!
হাসছো? জানো নোখগুলো অনেক লম্বা হয়েছে। তোমার লাগানো
শেষ স্মৃতি মেহেদির রঙ মুছে যাবে বলে কাটা হয়নি নোখ!
হৃদয়ের আকাশে রঙধনু রাঙা সন্ধ্যে নামে, পাখিরা বলে-
হৃদয়ের উঠানে ফুলপরীর বাস!
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



