somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ ক্রিকেট এর মৃত্যু পরোয়ানা এবং তারপর...

২৪ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



খুব একটা খেলা পাগল কখনই ছিলাম না। বিশ্ববিদ্যালয় এর দিনগুলোতে ক্লাস এর ফাঁকে যখন বন্ধুরা ক্রিকেট, ফুটবল নিয়ে আলোচনা করতো; ক্রিকেটে কোন দল কেমন খেলেছে বা গতকাল রাতে চেলসির খেলা কেমন ছিল? গতকাল রাতে কার খেলা ছিল বার্সেলোনা, রিয়েল মাদ্রিদ? কোন খেলোয়াড় কত ট্রান্সফার মানি তে অন্যদলে গিয়েছে এই সব আলোচনার সময় একদম চুপ থাকতাম। কারন খেলা কখনও তেমন একটা দেখা হয় না। ফুটবল ক্রিকেট যেটাই হোক। তবে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা থাকলে বসে পড়তাম টি. ভি সেট এর সামনে। কোন ম্যাচ টাইগাররা হারলে যে রকম খারাপ লাগতো, জিতলেও সেরকম আনন্দ হতো।
পুরনো ঢাকাতে আমাদের বাসার ছাদটা ছিল আকাশের মতই বিশাল। স্কুল ছুটির পরে সব ভাই একসাথে লাল টেপ এ মোড়ানো বল দিয়ে ক্রিকেট খেলা এখনও মনে পড়ে। অথবা ছোট রুম এর মধ্যে শর্ট পিচ ক্রিকেট খেলে জানলা আর বাল্ব ভাঙ্গা এখনও চোখে ভাসে। আসলে মনে হয় আমার না ...সবারই ক্রিকেট নিয়ে এইরকম মজার মজার স্মৃতি আছে। আসলে ক্রিকেট এর সাথে এক ধরনের আবেগ জড়িত আমাদের। তাইতো বাংলাদেশ যখন পাকিস্তান আর অস্ট্রেলিয়া কে হারায় তখন আনন্দে কেঁদে ফেলি। টি. এস. সি তে রাতভর চলে আনন্দোৎসব। এই সবই আবেগের বহিঃপ্রকাশ আমাদের।
বাংলাদেশ যখন প্রথম আই.সি.সি ট্রফি জিতে সেদিনটার কথা এখনও মনে আছে। নিউমার্কেট কাচাবাজারের মধ্যে দিয়ে আব্বার সাথে রিকশা দিয়ে স্কুলে যাবার সময় আমার সাদা শার্ট লাল রঙ হয়ে গিয়েছিল ট্রফি উদযাপনের মাঝখানে পড়ে যাবার জন্য। এই সবই আবেগ...বাংলাদেশ ক্রিকেট দল এর প্রতি অকুণ্ঠ ভালবাসা।



বাংলাদেশ যখন প্রথম আই.সি.সি ট্রফি জিতে সেদিনটার কথা এখনও মনে আছে। নিউমার্কেট কাচাবাজারের মধ্যে দিয়ে আব্বার সাথে রিকশা দিয়ে স্কুলে যাবার সময় আমার সাদা শার্ট লাল রঙ হয়ে গিয়েছিল ট্রফি উদযাপনের মাঝখানে পড়ে যাবার জন্য। এই সবই আবেগ...বাংলাদেশ ক্রিকেট দল এর প্রতি অকুণ্ঠ ভালবাসা।



আজ শুনলাম আমাদের “অথর্ব” ক্রিকেট বোর্ড নাকি আই.সি.সি এর তিন জমিদারের প্রস্তাব মেনে নিয়েছে। ২০-৩ ভোটে নাকি প্রস্তাব পাস হয়েছে। বলাই বাহুল্য ভারতের রোষানল এড়ানোর জন্যই এরা এই অযৌক্তিক প্রস্তাব মেনে নিয়েছে- যা এখনও বিশ্বাস করতে কষ্ট হয়। বাংলাদেশ এশিয়ার ক্রিকেট পরাশক্তি হিসেবে আবির্ভূত হলে এই বর্তমানে জঘন্য মান নিয়ে থাকা ভারত ক্রিকেট দল এরই সমস্যা। এই ২০ জনের মধ্যে নাকি সাবেক ৩ ক্রিকেটার রয়েছেন যারা এই প্রস্তাব এর পক্ষে। এর পক্ষে আবার যুক্তিগুলোও হাস্যকর। এই প্রস্তাব মানলে নাকি বি.সি.বি আর্থিক ভাবে লাভবান হবে। সত্যি বিচিত্র, আপনাদের কাছে কি টাকাটাই বড় দেশের ক্রিকেট এর ভবিষ্যৎ আর স্বার্থের থেকে? দেশের ক্রিকেট এর ভবিষ্যৎ নষ্ট করার আগে একবারও কি আপনাদের ভেতরে কাঁপলো না? একটাবারও কি এইদেশের ক্রিকেট প্রেমীদের কথা ভাবলেন না আপনারা? এতটাই বিক্রি হয়ে গিয়েছেন আপনারা? নিজের দেশের টেস্ট খেলবার অধিকার যে নিজের দেশেরই ক্রিকেট বোর্ড এরকম ভাবে বিসর্জন দিতে পারে তা না দেখলে বিশ্বাস করতাম না। আপনাদের কি সামান্যতম দেশপ্রেম নেই? নাকি ভারতের স্বার্থ আপনাদের কাছে এতটাই বড় যে দেশের ক্রিকেট এর স্বার্থ বিকিয়ে দিতে আপনাদের কোন ধরনের বিকার হল না? প্রশ্নগুলো রেখে গেলাম আপনাদের কাছে। এই অযৌক্তিক প্রস্তাব এর বিপক্ষে ৩ জন মত দিয়েছেন- সেই তিনজনকে স্যালুট। আর বাকি ২০ জন যারা এই হাস্যকর এবং বাংলাদেশ ক্রিকেট এর মৃত্যু পরোয়ানা তে মত দিয়েছেন তাদের অন্তরের অন্তঃস্থল থেকে একরাশ ঘৃণা।
ভালো থেকো বাংলাদেশের ক্রিকেট।

সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×