somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্প্রতি দেখা ৪ টি হরর মুভিঃ

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রোমান্টিক, ফ্যান্টাসি, যুদ্ধের মুভিগুলোর সাথে সাথে “হরর” মুভিও সবসময় ভালো লাগে। সেই ধারাবাহিকতায় দেখে ফেললাম চারটি মুভি। সবগুলোই ভালো লেগেছে। এখনও না দেখে থাকলে শুরু করে দিতে পারেন।
১. গ্রেভ এনকাউণ্টারঃ [২০১১]
২০১১ সালে মুক্তি পাওয়া কানাডিয়ান-আমেরিকান হরর মুভি। মুভিটি মূলত “ফাউণ্ড ফুটেজ”
জেনারের। গ্রেভ এনকাউণ্টার নামে একটি ভৌতিক রিয়ালিটি শো এর ষষ্ঠ পর্ব ধারণের জন্য এর সদস্যরা বেছে নেয় ১৯৬৩ সালে বন্ধ হয়ে যাওয়া একটি মানসিক হাসপাতালকে। এই হাসপাতালটিতে বন্ধ হবার পূর্ব পর্যন্ত প্রায় ৮০০০০ মানসিক রোগীকে চিকিৎসা দেয়া হয়েছিলো। এবং বন্ধ হয়ে যাবার পর থেকে এখানে অনেক ভৌতিক কর্মকাণ্ডের গুজব শোনা যেতো। নির্দিষ্ট দিনে ঐ দলের সবাইকে সেই হাসপাতালের কেয়ারটেকার দলের নির্দেশমতো একদিনের জন্য তাদের ঐ বিশাল হাসপাতালে বন্ধ করে রেখে যায়। শুরু হয় তাদের ঐ হাসপাতালে অলৌকিক জিনিসের খোজে এগিয়ে যাওয়া। কিন্তু কিছুক্ষণ পর থেকেই শুরু হতে থাকে ভয়াবহ সব ঘটনা। অনেক বেশি ভয় পেয়েছিলাম মুভিটা দেখে। শেষ পর্যন্ত না দেখে উঠতে পারবেন না। এখনই বসে পড়ুন।



২. গ্রেভ এনকাউণ্টার ২ঃ [২০১২]
পূর্বের মুভির দ্বিতীয় পর্ব। যথারীতি এইটাও “ফাউণ্ড ফুটেজ” জেনারের। ঘটনাস্থল একই মানসিক হাসপাতাল। গ্রেভ এনকাউণ্টার দলের পরিণতির কথা কি সত্য নাকি নিছক বানানো কোনও মুভি? শুধুমাত্র এইটা পরীক্ষা করবার জন্যই একদল চলচ্চিত্র বিষয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রী সেই অশুভ মানসিক হাসপাতালে ক্যামেরা সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে অনেকটা মজা করবার জন্যই ঢুকে যায় সেইখানে। কিন্তু কিছুক্ষণ পড়েই ঘটনা অন্যদিকে মোড় নেয়। এটাও যথারীতি প্রথমটার মতো এক বসায় দেখে ফেলবার মতো। তবে এই মুভির শেষের টুইস্টটা মারাত্মক ছিল।



৩. ডেভিলঃ [২০১০]
২০১০ এ মুক্তি পাওয়া আরেকটি অসাধারণ টুইস্ট হরর মুভি। মুভির শুরুতেই স্ক্রিনে বাইবেলের একটি লেখা ভেসে ঊঠে ঃ “Be sober, be vigilant; because your adversary the Devil walks about like a roaring lion, seeking whom he may devour.”
ফিলাডেলফিয়ার একটি বাণিজ্যিক ভবনে সকালের সকালের কর্মব্যাস্ততায় ভবনের লিফট এ ৫ জন মানুষ উঠে। যার মধ্যে তিনজন পুরুষ, একজন নারী এবং একজন বৃদ্ধা। কিছুক্ষণ পড়েই লিফট এ যান্ত্রিক গোলযোগ দেখা দেয় এবং একসময় পুরো লিফট অন্ধকারে ঢেকে যায়। ঠিক সেই মুহূর্তেই একজন খুন হয়। এরপর কিছুক্ষণ বিরতির পড়েই একজন একজন করে খুন হতে থাকে। কে খুনগুলো করেছিল? কেন করেছিল? আরেকটি উপভোগ্য টুইস্ট হরর মুভি।



৪. দ্যা ব্লেয়ার উইচ প্রজেক্ট ঃ [১৯৯৯]
এখন যে “ফাউণ্ড ফুটেজ” হরর মুভিগুলো দেখা যায় তার শুরু মূলত হয়েছিল ১৯৯৯ সালে মুক্তি পাওয়া “দ্যা ব্লেয়ার উইচ প্রজেক্ট” এর মাধ্যমে। ১৯৯৪ সালে চলচ্চিত্রের বিষয়ে অধ্যয়নরত হিদার দোনাহ, জশুয়া লিওনারড এবং মাইকেল উইলিয়ামস মেরিল্যান্ড এর বারকেটসভিল নামক এক ছোট্ট নির্জন শহরে “ব্লেয়ার উইচ” নামক স্থানীয় উপকথার উপর ডকুমেন্টারি ফিল্ম বানাতে আসে। একসময় তারা স্থানীয়দের সাক্ষাৎকার নেবার পরে ব্ল্যাক হিল নামক এক নির্জন বনে নিজেরাই এর সত্যতা খুঁজতে যায় এবং তাদের পথ হারিয়ে ফেলে। এরপর কি হয়? তারা কি ফিরে আসতে পেরেছিল? ১ ঘণ্টা ৩০ মিনিট এর এই মুভিও এক বসায় দেখে ফেলবার মতো।



২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×