somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাধারণ মানুষের ব্যক্তিগত ভালবাসা, উচ্ছাস, আবেগ, অনুভুতির উপর দাড়িয়েই তাদের সেলিব্রেটি ইমেজ স্বত্বের মুল্যে ওঠনামা করে।

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শচীন টেন্ডুলকার আধুনিক ক্রিকেটের অন্যতম সফল খেলোয়াড় ছিলেন এটা আমরা সবাই জানি।তাঁর বিজ্ঞাপন মূল্য অন্য যেকোনো সমসাময়িক খেলোয়াড়ের তুলনায় অনেক বেশি ছিলো এটাও নির্দ্ধিধায় বলা যায়।কিন্তু সমস্যা হচ্ছে বিজ্ঞাপনের জন্যে যেসব কর্পোরেট কোম্পানী বিপুল অর্থ ব্যয় করে তার মধ্যে ''সংবিধিবদ্ধ সতর্কীকরণ প্রচারে'' বাধ্যদের তালিকাই আবার অগ্রগামী।শিক্ষণীয় বিষয় হচ্ছে, শচীন টেন্ডুলকার সারা জীবনে জনস্বার্থবিরোধী কোন দ্রব্যের বিজ্ঞাপনেই অংশ নেননি। একবারএকটি এলকোহল কোম্পানী তাদের বিজ্ঞাপন চিত্রে অংশ নেয়ার জন্যে তাঁকে রেকর্ড পরিমাণ অর্থের প্রস্তাব দেয়। কিন্তু সারা জীবন শচীন কঠিন নীতিমালার মধ্যে দিয়ে নিজেকে পরিচালিত করেছেন, সবিনয়ে সেই প্রস্তাব ফিরিয়ে দেন। শত প্রলোভন, যশ, খ্যতি তাকে সেই দর্শন থেকে বিন্দুমাত্র বিচ্যুত করতে পারেনি।তার পরিস্কার বক্তব্যে ছিলো , সমাজের জন্যে , দেশের মানুষের জন্যে , শিশুদের জন্যে যা কিছু ক্ষতিকর সেই পন্যে প্রচারের বিনিময়ে যত অর্থই তাকে দেয়া হোক না কেন তিনি কোনো ক্রমেই সেই বিজ্ঞাপনের অংশ নিতে পারেন না। যে নীতিতে তিনি এখনো অটল রয়েছেন।
নিঃসন্দেহে এটা আমাদের সকলের জন্যে অত্যন্ত শিক্ষণীয় বিষয়।অপ্রাসঙ্গিক হলেও একটি বিষয় উল্লেখ করতে চাই, টেন্ডুলকার সারা জীবনে কখোনই এলকোহল স্পর্শ করেননি।
সকলেই হয়ত ভাবছেন , আমি শচীনের প্রশংসাগাঁথা বর্ণনা করতে বসেছি। বাস্তবিক অর্থে অন্যে একটি ঘটনার সাপ্লিমেন্টারি হিসেবে শচীনকে টেনে এনেছি।যাই হোক এবার মুল আলোচনায় আসি। গত ১০ সেপ্টেম্বর ছিলো ''বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস''। জাতিসংঘ এটিকে আন্তজার্তিকভাবে পালন করে।বাংলাদেশ এবারে দিবসটিকে বিশেষভাবে পালন করে। বিশেষকরে বেসরকারী একটি প্রতিষ্ঠান ''ব্রাইটার টুমরো ' এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। তার মধ্যে বাংলাদেশ টেলিভিশনে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজনও ছিলো। এতে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রিপ্রোডাকশন পর্যায়ে আমার কিছু কাজ সুযোগ ছিলো। তাছাড়া এধরনের একটি সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়ে আমার আগাগোড়াই আগ্রহ প্রবল।অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিক অর্থ্যাৎ স্ব-স্ব ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিত্বদের আত্মহত্যার বিরুদ্ধে অবস্থান জানিয়ে সমাজের প্রতি আহবান জানানোর একটি এপিসোড ছিলো। আমরা সবাই জানি, বাংলাদেশে বর্তমানে তরুন সমাজের উপর জনপ্রিয় ক্রিকেটারদের প্রভাব অনেক বেশি। তাই বর্তমানে অসম্ভব জনপ্রিয় এক জাতীয় দলের ক্রিকেটারের সাথে কমেন্টস দেয়ার জন্যে যোগাযোগ করা হয়।কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমাদের সকলের অত্যন্ত প্রিয় সেই ক্রিকেটারটি তার মহামুল্যবান কমেন্টস দিতে রাজী হননি।তিনি অজুহাত দেন বিসিবি'র নীতিমালার । অনুষ্ঠান প্রযোজক বিভিন্ন ভাবে চেষ্টা করলে জানতে পারেন আমাদের অত্যন্ত প্রিয় খেলোয়াড়রা যেকোনো কমেন্টস দিতেও এখন লাখ টাকা নিয়ে থাকেন।তারা নাকি এখন দোকানের ফিতে কাটতেও লাখ টাকা পেয়ে থাকেন। বেচাঁরা প্রযোজক বলে উঠেন বিটিভি একটি সরকারি প্রতিষ্ঠান টাকা দিয়ে কমেন্টস দেয়ার অবস্থা কি আর তার আছে ? যাই হোক শেষ পর্যন্ত সাবেক জাতীয় দলের এক অধিনায়কের কমেন্টস নেয়া হয়।
এখন নিশ্চিত সবাই ধরতে পারছেন কেন প্রথমেই শচীনের চারিত্রিক বৈশিষ্ট্যের অবতারণা করেছি।একজন মানুষের ব্যক্তিগত খ্যতি, যশ, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সাথে সাথে সমাজের প্রতি, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি তার দায়-দায়িত্ব উত্তারোত্তর বৃদ্ধি পেতে থাকে।কারণ সাধারণ মানুষের ব্যক্তিগত ভালবাসা, উচ্ছাস, আবেগ, অনুভুতির উপর দাড়িয়েই তাদের সেলিব্রেটি ইমেজ স্বত্বের মুল্যে ওঠনামা করে।সে কথা আমাদের সেলিব্রেটিদের হৃদয় অনুধাবন করতে হবে।
পূণশ্চঃ আমাদের অসম্ভব জনপ্রিয় খেলোয়াড়ের নাম প্রকাশ করছি না কারণ তাতে তিনি ছোট হবেন, সাথে সাথে আমরাও ছোট হবো।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×