somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাঘের চিঠি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মধ্য শ্রাবণে বৃষ্টি স্নাত লেবুপাতায় দোলনচাঁপা গুঁজে ছিলাম! মেঘের খামে ছিল তোমার ঠিকানা, চিঠির ভাঁজে যে মাদকতা লুকানো সেটুকুই সেই দোলনচাঁপা আর লেবু পাতা নির্যাস। বলা ছিল তোমাকে ছুঁয়ে ফিরে আসবে তুমি তুমি স্বাদ আর ঘ্রাণ হয়ে। তোমার কণ্ঠনালী বাওয়া সুখটুকু ই এক জন্মের জমা রাখা উচ্ছ্বাস। ফুলতোলা ঐ রুমালের নকশায় নকশায় নরম আদরে মিশে থাকে।

জানো তো এইসব টুঁইচাল বেয়ে নেমে আসা কুয়াশা দিনে, টুপটাপ নেমে আসে স্মৃতির শিশির। শিউলি ফুরানো মাঘের এই সময়টুকুর ফাল্গুনে যাবার তাড়া থাকে খুব। সর্ষেফুলের পাতা ঝরে বেশ ডাগর হয়ে উঠেছে, নেই সেই মউ মউ সুখ। কেটে নেয়া ধানের ক্ষেতের মত হাহাকার সময়। এই যে আমার সখ্য সুহৃদ জীবন টুকু অন্য রকম ও হতে পারত বেশ। সুখি সুখি ঘরকন্না ফুরালে সান্ধ্য আজানের সুরে দূর হতে নাম ধরে কেউ ডাকে আমায়।

যে ডাক পাঠায় সে আমার একলা বৈরাগ্য, যে কিনা উদাস হবার বিলাসিতা টুকু সমস্তটা দিয়ে নিজের গায়ে মাখে। এই তো অল্পকটা দিন ই এমন। মাঘী পূর্ণিমা এলেই নেই নেই বুকের বাতাস টুকু ব্যস্ত হবে, পূর্ণিমার চাঁদ খুঁজে এনে বসার ঘরের ফুল ভেজানোর চাড়ি’ তে সাজানোর জন্য। তাই বৈরাগী সময় টুকুর মিঠেকড়া অনুভব ঝিরঝিরি বৃষ্টির মত, ভোরের কুয়াশার মত, বাঁশ বনের জোছনার মত গায়ে মাখতে চাই। দীপ্ত প্রাণের অভিমান নিয়ে তোমাকেই না হয় লিখি আজ সাতকাহনের দিস্তা।

আমার প্রেমিক হতে চাওয়া কেউ, আমাকে অরণ্য গহীনে ভোর দেখানোর স্বপ্ন দেখায় নি। লালঝুটি বনমোরগের রক্তিমাভতে কিভাবে সূর্যদয় নেমে আসে, বুনো ঝোপের আঙিনায় !! শুনাতে চায়নি কেউ সে অদ্ভুত নির্জন বাতাসের ঘোঙানী। ভালোবাসতো যারা, কারো ইচ্ছের ঝাঁপিতে টগর বেলি জুঁই চামেলি সাজানোর মত- কালবৈশাখি ঝরে সাগরের উনমত্ততায় চোখে চোখ রাখার গল্প তুলে রাখেনি কেউ! তুমুল বৃষ্টিতে বর্ষার নতুন পানির নির্জন বিলের মাঝে, শাপলা কুড়ানোর শখটুকু ও জানা ছিল না তাদের। পৌষের উর্বশী মিহি দিনগুলো আলতো ঝরা বকুলের শব্দের মত নিশ্চুপে অপচয় ই হল কেবল।

যেদিন দূর্বা ছায়ায় বেড়ে উঠা ঘাস ফড়িঙ এর সাথে খুব অবেলায় সখ্যতা হয়ে গেলো এক যান্ত্রিক ট্রেনের, সেদিন ই বুঝেছিলাম আমি, আমার এই সুখী ঘরকন্না আর গেরুয়া চাঁপা সুখের সখ্যতা কোনদিন ও হবে না। দিনমান বয়ে চলা অক্লান্ত নদীর স্রোত’ র মত, সমান্তরাল বেঁকে যাওয়া রেল লাইনের মত' ই রবে। একই স্রোতের পানিতে যেমন দুবার নাওয়া যায় না, তেমনি বৈরাগ্য গাহন আর গৃহসুখ অবগাহন দুই এর মিলন ঘটানো গেলো না। এখন শুধু দিনমান কোজাগর পূর্ণিমা গৃহসুখে ই অবগাহন আমার।



ছবি - মনিরা সুলতানা
মন' সায়র
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৭
৩২টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জলরেখার নীচে

লিখেছেন তাহমিদ রহমান, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫১

পৃথিবী প্রতিদিন একটি নতুন উচ্চতা আবিষ্কার করে।
কোনো জানালায় আলো জ্বলে,
কোথাও কাচের গায়ে সাঁটা হয় আরেকটি সাফল্যের বিকেল।
সিঁড়িগুলো মানুষের পদচিহ্নে মসৃণ হতে থাকে।

আমি দূর থেকে দেখি—
যেন আমার চোখই কেবল যাত্রা করে,
শরীর... ...বাকিটুকু পড়ুন

রসায়ন পরীক্ষায় রসটাই আসল :D

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই জুলাই, ২০২৬ রাত ৩:০৩

রসায়ন পরীক্ষায় রসটাই আসল। না দেখলে মিস!! =p~


সালোকসংশ্লেষণ B-)

...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৮

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

×