বলার ভুল : লাল বাতি জ্বালিলে নামায পড়া নিষেধ
১৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেক মসজিদে দেখা যায়, মেহরাবের একপাশে একটা লাল বাতি থাকে, তার নিচে লেখা থাকে, ‘‘লাল বাতি জ্বালিলে নামায পড়া নিষেধ’’। যে কোনো ফরয নামাযের ২/৩ মিনিট পূর্বে বাতিটি জ্বালিয়ে দেওয়া হয়। এখন কথা হল, বাস্তবেই কি ফরয নামাযের ২/৩ মিনিট পূর্বে কোনো ধরনের নামায পড়া নিষেধ! দুই তিন মিনিটে তো অন্তত দুই রাকাত ‘তাহিয়্যাতুল মসজিদ’ আদায় করা যায়। আর ফজরের সময় দুই রাকাত ফজরের সুন্নত আদায় করা যায়। আর নিষেধ’ শব্দ দ্বারা তো না-জায়েয বা হারাম বোঝানো হয়। এখানে তো বিষয়টি এমন নয়; বরং এটি ইনতিযাম বা শৃঙ্খলা রক্ষার্থে করা হয়। অর্থাৎ এর দ্বারা মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করা হয় যে, এখনই জামাত দাঁড়াবে, এখন যদি নফল বা সুন্নত শুরু করা হয় তাহলে জামাত দাঁড়াতে বিঘ্ন সৃষ্টি হবে বা আপনি মাসবুক হবেন। সুতরাং এখন মসজিদের ভিতরে নফল বা সুন্নতের নিয়ত না করা উচিত।
এ উদ্দেশ্যে তো শুধু ‘‘জামাতের সময় নিকটে’’ বা এ ধরনের অন্য কোনো বাক্য লেখাই যথেষ্ট।
উল্লেখ্য, অনেক সময় কোনো কোনো মুসল্লি পর্যাপ্ত সময় না থাকা সত্ত্বেও সামনের কাতারে বা অন্য কোনো কাতারের এমন স্থানে নামাযে দাঁড়িয়ে যান যার ফলে জামাত দাঁড়াতে বিঘ্ন ঘটে বা তার কারণে কাতারের মাঝে ফাঁকা থেকে যায়। সুতরাং এ ব্যাপারে নিজ থেকেই সতর্ক হওয়া কাম্য।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটা ধূসর রংয়ের ওয়ালেট
সবুজাভ ভ্যানিটি ব্যাগ থেকে বের হলো নীরবে
তার শান্ত হাতের উপর চেপে ধরতেই প্রশ্ন -
এটা আমার জন্য ?
ঘাড় নেড়ে সম্মতি দেখেই চঞ্চলতা ছুঁয়ে গেলো... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুনকোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন