somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খোকাবাবুর প্রত্যাবর্তন রিটার্ণস ও অন্যান্য

২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


৫ বছর বয়সে বগুড়া শহর ছেড়ে এসেছিলাম । অনেক ছোটবেলা। স্মৃতিগুলো আনেক অস্পষ্ট, শুধু দু একটা ঘটনা মনে আছে, আমরা তখন থাকতাম মাঝিরা ক্যান্টনমেন্টে। অনেক বছর পর ১৮ জানুয়ারি প্রায় ২১ বছর পর বগুড়া শহরে প্রত্যাবর্তন করার চেষ্টায় বাসে চড়িতেছিলাম। ছিলাম গনজাগরণ মঞ্চের রোডমার্চের সাথে। বগুড়া শহরে ঢোকার কিছুক্ষন আগে হঠাত বিকট এক আওয়াজে কান ঝালাপালা হয়ে গেল, বুকের মধ্যে প্রচন্ড ধক করে একটা শব্দ স্পষ্ট অনুভব করতে পারলাম। কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। চোখের সামনে ধোয়ার স্বর্গরাজ্য ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। আমার সারা গায়ে কাচের টুকরা ,নিচে কাচ।স্রেফ কপাল গুনে আমার গ্লাসে না লেগে জানালার স্টান্ডে লাগল ককটেলটা । কিছু সময় পর দুনিয়ায় ফিরলে দেখলাম এক ককটেলে বাসের দুইখান গ্লাস হাওয়া, পিছনেও একটা গ্লাস নাই । সামনের সিটের ছাত্র মৈত্রীর তানভীর ভাই মাথায় হাত দিয়ে শুয়ে পড়েছে। তার মাথায় আঘাত লাগছে তবে গুরুতর নয়। আমদের বাস দ্রুত ছুটে চলছিল দ্রুত, সামনে এক পথসভার কাছে গিয়েই থামলাম। আমার কান ভণভণ করছে, সব ধরনের শব্দ দুইটা শুনতেছি মনে হইতেছিল।রাস্তার দিকে তাকিয়ে আছি চারপাশ দেখছি অপলক নয়নে। এই বগুড়া শহরে প্রান্তে ৫ বছরের ছেলেটা ইয়া বড় হয়ে প্রবেশ করল। এই শহরে আমার ছোট ভাই শামীম জন্মেছিল, সেই বগুড়া শহর ওরে আমি বড় একটা ড্রেনে ফেলে দিয়েছিলাম... ২১ বছর পর সেই শহরে পা রাখলাম আমার চোখে প্রচুর শৈশবের কিছু ভাঙ্গা স্মৃতি ভাসছে। খোকাবাবু ফিরেছে,ককটেলের প্রচন্ড তোপধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হয়েছে। আবার গাড়ীতে উঠলাম, বসে আছি গাড়ী ছুটছে বেশ এবার সাথে নিরাপত্তাহেতু দুই ভ্যান পুলিশ যুক্ত হয়েছে। কিছুদুর যেতেই প্রচন্ড শব্দ, আমরা সবাই মাথা নিচু করলাম। এইবার আর একটায় শেষ হলো না, একের পর এক একের পর এক প্রকান্ড আওয়াজে অন্তরাত্মা কেপে উঠার যোগার। সবাই মেঝেতে মাথা একদম নিচু করে বসে পড়েছে, দু একজন তো শুয়ে পড়ার অবস্থা। আমার পাশের সিটে ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি নান্টুদা,তারে আমি বললাম "ভাই এইটা কোন দেশ"? আমরা সবাই ৪০ টা প্রানী বাসের মেঝেতে মাথা নিচু করে বসে আছি, সারা দুনিয়া যেন ভেঙ্গে পড়ছে আমাদের গায়ের উপরে, কিছুই করার নেই আমাদের শুধু চেয়ে থাকা ছাড়া।একটা পেট্রোলবোমা কায়দা মতো মেরে দিলেই কম্ম সারা, কিছুই করতে পারতাম না আমরা। টানা দু থেকে তিন মিনিট এই ঢিল বৃষ্টি, ককটেল বৃষ্টি চলেছে। যারা একাজ করেছে তাদের একটা ধন্যবাদ দিতে হয়, পেট্রোল তো মারে নাই!!আমাদের ড্রাইভার ভাইকে ধন্যবাদ দিলে ছোট করা হবে তিনি যেভাবে চালালেন সত্যিই প্রশংসাযোগ্য, সামনের পুলিশদের দশা হলো তারাও পালাতে পারলে বাচে।
যেকোন বড় দুর্ঘটনা ঘটতে পারতো, তেমনটা ঘটলে বড় রাজনৈতিক ইস্যু হইত। সরকারী দল আনন্দে জামাত দমনের নামে বিরোধীদের দমনে আরো বল পাইত। একতরফা নির্বাচনের ইস্যুটা আরো হালকা হয়ে যাইত। এইদেশে কেউ জামাতরে ছিন্নমূল করতে চায়না। সবাই তাদের কাছ থিকা রাজনৈতিক সুবিধা নিতে চায়। আমরা এই দেশের তরুনরা তাদেরকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে ফেলতে চাই, আমাদের লড়াই থামবে না।

কর্ণেয়া গ্রামের বাড়ী পুড়ে যাওয়া এক হিন্দু ধর্মাবলম্বী বৃদ্ধ বললেন " যুদ্ধ করনু, ৫ বছর বর্ডার পাহাড়া দিনু, মোক ওরা কয় ভারত চলি যা। কয় এইটে কোন কতা বাহে" । এইটা কোন কথা নয়, এমন কথা যারা বলে, বলতে চায় তাদেরকেই এদেশে অপ্রাসঙ্গিক করে ফেলতে চাই আমরা।
বিচার হয়নি কোন সাম্প্রদায়িক সন্ত্রাসের, পুলিশের কোন একশন নাই।আ.লীগ বিম্পি জামাত জাতীয়পার্টি সবাই এই সব সন্ত্রাসের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। বিচারহীনতার সংস্কৃতি আরো সাম্প্রদায়িক সন্ত্রাস উসকে দিচ্ছে । আমরা ইতিহাস থেকে শিখেছি অগনতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি নতুন নতুন সন্ত্রাসী কর্মকান্ডের জন্মদাতা। এই দেশ সকল ধর্ম বর্নের মানুষের সম্প্রীতির আবাসস্থল হিসেবে গড়ে তুলতেই হবে আমাদের। খোকাবাবুরা ভ্যারাইটিজ কায়দায় প্রত্যাবর্তণ করুক, তাতে বড় হয়ে যাওয়া খোকাবাবুরা ভয়ে থামবে না। লড়াইটা চলবে।
আমরা তরুনদের জাগরণের স্পিরিট এর সাথে আছি, থাকব। পথটা জানি লম্বা....
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×