somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মৌরি হক দোলা
যদিও আমি ইংরেজী সাহিত্যের ছাত্রী, অন্যান্য ভাষার সাহিত্যও পাঠ করতে ভালোবাসি। নিজেকে সাহিত্যের জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে নেওয়ার চেষ্টা করছি।

ক্রীতদাসের হাসি- শওকত ওসমান

০৬ ই জুন, ২০২৪ ভোর ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শওকত ওসমানের ক্রীতদাসের হাসি একটি সংলাপ নির্ভর রূপক উপন্যা্স। এ উপন্যাসের আখ্যান গড়ে উঠছেে দুটো পক্ষকে অবলম্বন করে। একটি পক্ষের প্রতিনিধি উপন্যাসের অন্যতম চরিত্র হারুন-উর-রশীদ- যার মাধ্যমে ক্ষমতালোভী শ্রেণিকে উপস্থাপন করা হয়েছে। অপরপক্ষ তাতারীর মতোই সাধারণ মানুষের কথা তুলে ধরে। এরা ক্ষমতা কী জানে না; তবে কীভাবে সুখে থাকতে হয় তা বেশ ভালোভাবেই জানে। আদৌতে, 'ক্ষমতা'র ক্ষমতা যে কতটা সীমাবদ্ধ, তা-ই ফুটে উঠে এ উপন্যাসের মধ্য দিয়ে। চাইলেই ক্ষমতা দিয়ে সব পাওয়া যায় না। জোরপূর্বক সুখী হওয়া যায় না। এ জগতে এখনও এমন অনেক কিছুই আছে, যা ক্ষমতারও আয়ত্ত্বের বাইরে।

উপন্যাসের এ উপরি আলোচনার বাইরেও ক্রীতদাসের হাসির আরেকটি বিশেষ তাৎপর্য লক্ষণীয়, যা একে সাধারণ উপন্যাস হতে উত্তরণ করেছে "রূপক উপন্যাসে"। এ উপন্যাসটি ১৯৬১ সালে লেখা হয়। তখন অবিভক্ত পাকিস্তানে চলছে আইয়ূব খানের স্বৈরশাসন। সে সময়ের রাজনৈতিক বাস্তবতাকেই শাসক হারুন-উর-রশীদ ও ক্রীতদাস তাতারীর কাহিনির মাধ্যমে তুলে ধরা হয়েছে। হারুন-উর-রশীদ তৎকালীন সামরিক শাসক ও তাতারী পূর্ব পাকিস্তানের শোষিত জনগণের প্রতীক।

তবে আকর্ষণীয় বিষয় এই যে, শওকত ওসমান যাদের বিরুদ্ধে কলম ধরে এ ক্রীতদাসের হাসি রচনা করেন, সেই মূর্খ শাসকগোষ্ঠীর নেতা আইয়ূব খান স্বহস্তে-ই লেখককে এ বইয়ের জন্য আদমজী সাহিত্য পুরস্কার তুলে দেন ১৯৬৬ সালে। তবু খটকা থেকে যায়, লেখক পুরস্কারটি পেয়েছিলেন কি কতৃপক্ষের অজ্ঞতার জন্যই, নাকি এর পিছনে তাদেরই বিজ্ঞতর কোনো অভিসন্ধি ছিল?

*
ক্রীতদাসের হাসিকে ঘিরে একটা প্রশ্ন মোটামুটি সব পাঠকেরই মনে আসে। এটি আসলে কী- উপন্যাস নাকি নাটক? সর্বত্র একে উপন্যাস বলে উল্লেখ করলেও এর গঠন যে প্রায় নাটকেরই মতো? এ প্রশ্নের একটি উত্তর খোদ লেখকের থেকেই পেয়েছিলেন বর্তমান সময়ের একজন লেখক ও গবেষক কাজী সামিও শীশ। উপন্যাসের লেখককে তিনি এর ধরণ সম্পর্কে জিজ্ঞেস করলে শওকত ওসমান বেশ জোরের সঙ্গেই উত্তর দেন- "ক্রীতদাসের হাসি is itself a form."

তা ক্রীতদাসের হাসি উপন্যাস/নাটক যা-ই হোক না কেন, এটি যে কথাসাহিত্যক শওকত ওসমানের এক অনন্য সৃষ্টি ও সুখপাঠ্য এক রচনা- তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। কেননা, এ বই পাঠশেষে আর কিছু মনে থাকুক বা না থাকুক একটি কথা পাঠকের হৃদয়ে চিরস্থায়ী হয়েই যায়- 'আমিরুল মুমেনীন, হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি!"

ছবি: গুগল
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০২৪ ভোর ৬:১৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

×