জ্ঞানানন্দ: ভক্তগণ, গীতায় শ্রীভগবান বলেছেন আত্মা শরীরে প্রবেশ করলে আমরা জন্মলাভ করি।
আবার মৃত্যুর পর আত্মা দেহত্যাগ করে নতুন শরীর লাভ করে।
একমাত্র তার নাম জপের মাধ্যমেই মানুষ এই জন্মান্তরের চক্র থেকে মুক্তি লাভ করে তার পাদপদ্মে আশ্রয় লাভ করে।
গাবলু: গুরুদেব একটা প্রশ্ন ছিল।
একটা বটগাছের কয়েকটা ডাল শুকিয়ে মাটিতে পড়ে গেল।
এঅবস্থায় গাছটি জীবিত তাই আপনার কথা অনুসারে তার আত্মা আছে।
অথচ শুকনো ডালগুলি মৃত হওয়ায় তার আত্মা দেহত্যাগ করেছে।
তাহলে কী আত্মাটা বিভাজিত হয়ে একটি অংশ দেহে আছে আর অপরটি দেহত্যাগ করেছে?
জ্ঞানানন্দ: শ্রীভগবান বলেছেন আত্মার বিভাজন সম্ভব নয়।
গাবলু: তাহলে আপনি বলুন বটগাছটি জীবিত না মৃত?
তার আত্মা মূল দেহের সাথে থেকে গেছে না শুকনো, মৃত ডালের সাথে দেহত্যাগ করেছে???
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



