ভারতে দুই রেখার এক স্বামী। হিন্দি সিনেমার মতো ঘটে গেছে এ কাহিনী। জয়পুরের উদয়পুরে একই যুবককে ভালবাসত রেখা নামের দুই যুবতী। তাদের দু’জনেরই বয়স ২৫ বছর। তারা একটি উপজাতি গোষ্ঠীর। উদয়পুর থেকে ৫০ কিলোমিটার দূরে মাকাদেব নামের মন্দিরে উপস্থিত হয়ে তারা ওই যুবককে বিয়ে করেছে। শনিবারের এ কাহিনী নিয়ে চলছে তোলপাড়। এর কারণ, দু’জন কনের নামই রেখা। তারা একই ব্যক্তিকে ভালবাসে। কেন তারা দু’জনে এক যুবককে বিয়ে করতে গেল। ওই যুবকের নাম ভগবতী লাল। তিনি স্থানীয় উপজাতি গোষ্ঠীর একজন গ্রাজুয়েট। পাশের চাতরপুরা গ্রামের রেখা কুমারি নামের এক যুবতীর সঙ্গে তার চার বছর ধরে প্রেম চলছিল। তারা ঘন ঘন দেখাসাক্ষাত করতো। গ্রামের সবাই তাদের এ সম্পর্কের কথা জানে। ওই গ্রামের রামবীর বলেন, তারা মনে করেছিলেন রেখা কুমারির সঙ্গে ভগবতী লালের শিগগিরই বিয়ে হতে চলেছে। কিন্তু এখন থেকে ছয় মাস আগে ভগবতীর ভাগ্যে জুটে যায় আরেক নারী। তার বাড়ি পাশের গ্রামের নাড়িতে। তার নামও রেখা। এ অবস্থায় ভগবতী লাল উভয় সঙ্কটে পড়ে যায়। তার মনে হতে থাকে তিনি পরের রেখাকেও ভালবাসেন। যখন রেখা কুমারি এ কথা জানতে পারে তখনই সে ভগবতী লালকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। এ অবস্থায় ভগবতী লাল দ্বিধান্বিত হয়ে পড়েন। তিনি দু’যুবতীকেই মুখোমুখি দাঁড় করানোর সিদ্ধান্ত নেন। সেখানেই ঈর্ষান্বিত হয়ে তারা কেউ কাউকে ছাড় দিতে রাজি হন নি। ভগবতী লালকে স্বামী হিসেবে পেয়ে যাবেন রেখা কুমারি এ কথা মেনে নিতে পারছিলেন না রেখা। অন্যদিকে রেখাকেও ছাড় দিতে নারাজ রেখা কুমারি। ফলে বাধ্য হয়ে দু’জনেই সিদ্ধান্ত নিয়ে নেন তারা দু’জনেই ভগবতী লালকে বিয়ে করবেন। শেষ পর্যন্ত হলোও তাই। ভগবতীর বোন সাংনা দেবী বলেছেন, ওই দু’যুবতীই একসঙ্গে একই মন্দিরে গিয়ে তার ভাইকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
আলোচিত ব্লগ
চা এর আড্ডা।

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।