somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীদের সামাজিক অবস্থান ও কিছু সাম্প্রতিক ঘটনাবলী

২৬ শে মে, ২০১৫ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সমাজে নারীদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করাটা নতুন কিছু না,আবহমান কাল থেকেই নারীদেরকে সেবিকা হিসেবে দেখে আসা হচ্ছে এবং মনে হয় না খুব সহজে বা অদূর ভবিষ্যতে সে ধারণার কোন পরিবর্তন ঘটবে। "নারীদের জন্ম তো সেবা দেওয়ার জন্য"-এমন ধারণা আমাদের সমাজের শিকড়ে প্রোথিত,বাংলাদেশকে আরো বহু যুগ পারি দিতে হবে এমন ধারণা পরিবর্তনে(যদিও আমি নৈরাশ্যবাদী নই),উন্নত বিশ্বের সাথে আমাদের অন্যতম মৌলিক(মানসিকও বলা যায়)পার্থক্য এখানেই। গত পহেলা বৈশাখের ঘটনায় পুরুষ সমাজের পক্ষ থেকে আমি ক্ষমাপ্রার্থী,এমন ঘটনায় কমছে পারস্পারিক আস্থা আর সামাজিক যোগাযোগের মাধ্যমে বাড়ছে কাঁদা ছোঁড়াছুড়ি,বিশেষ করে বিগত কয়েকদিনে পুরুষবিদ্বেষী কিছু উঠতি নারীবাদী দেখা যাচ্ছে(তাদেরকে দোষ দেই না,তাদের অবস্থান থেকে তাদের চিন্তা ভাবনা হয়তো বা ঠিক,আবার হয়তো বা অতিরঞ্জন)। “আমরা তো নারীদের চেয়ে শ্রেষ্ঠ”-বহুযুগের প্রতিষ্ঠিত এমন ধারনা থেকে পুরুষ যেমন সহজে সরে আসবে না বা আসতে চাইবে না(কে চায় নিজের শ্রেষ্ঠত্য ছেড়ে দিতে?),তেমনি নারীরাও তাদের অবচেতন মনে মানসিকভাবে নিজেদের একরকমের দাসী মনে করে;অবস্থা এমন দাঁড়িয়েছে পুরুষ চাইলেও আধুনিক যুগে এসেও হয়তো অনেক নারীরা নিজেরাই প্রস্তুত না তাদের সম অধিকারের জন্য(বরং আদিম যুগের কৃষিভিত্তিক সমাজব্যবস্থায় নারীদের সামাজিক অবস্থান আরো বেশি প্রভাবশালী ছিল,কতিপয় নারীবাদীদের বলতে চাই এখন তো দেখি অনেক বড় বড় আইকন অভিনেত্রীদের পুরুষদের মনোরঞ্জনের জন্য আইটেম সং এ নাচতে)।
আমি কিছু লোক কে গত কয়েকদিনে এরকম বলতে শুনেছি,-“দেখ মামা,রাস্তাঘাটে ঢং করার উচিৎ শিক্ষা দিয়া দিছে”!! অথবা,“ভাই,পর্দা কইরা বাইর না হইয়া হুদাই খালি ঝামেলা পাকাইবো”!!! TIME TO LEAVE EARTH!!!আমি সাধারণত খুব বেশি পরিচিত/কাছের না হলে সামনাসামনি কাউকে কিছু বলতে পারি না(এইটা আমার একটা জন্মগত ক্রুটি);তো এই ধরণের মানসিকতার লোকদের উদ্দেশ্যে বলতে ইচ্ছা করতেছে যে,অনেকসময় তো পুরুষ এমনকি প্রাণীও ধর্ষণের শিকার হয়,তাইলে তো ভাই আপনাদের থিওরি অনুযায়ী এদেরকেও পর্দা করানো দরকার?
যাইহোক,এইসব সম্পূর্ণ আমার ব্যাক্তিগত মতামত,কারো মতের সাথে নাও মিলতে পারে,আশা করি সেক্ষেত্রে সহনীয় দৃষ্টিতে দেখবেন। পরিশেষে আবারও ক্ষমা চাচ্ছি ক্রুটিপূর্ণ সমাজব্যাবস্থার ফসল কিছু পশুরুপী পুরুষের কৃতকর্মের জন্য।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×