somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার মানেই কী নাস্তিক?

১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে ব্লগার মানেই সে ধর্মবিরোধী এমন একটা ধারণা গড়ে উঠেছে,আর বেশিরভাগ মানুষ তা বুঝে বা না-বুঝে সেটাই বিশ্বাস করছে!সাধারণ মানুষদের একটা বড় অংশের ধারণা যে ব্লগ লেখা হয় ধর্মের বিরুদ্ধে এবং যারা ব্লগ লেখে তারা নাস্তিক!!তাই,নৃশংস ভাবে একের পর এক ব্লগার হত্যার পরেও ব্লগার-হত্যা ব্যাপারটা কেমনজানি এক ধরণের সামাজিক সমর্থনও পাচ্ছে,যেন এদেরকে এভাবেই কোপানো উচিত।অথচ ব্লগারদের সমন্ধে এ ধরনের ধারনা কতটা হাস্যকর তা আমরা নিজেরাও জানি না।
ব্লগ হল এক ধরণের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা।BLOG শব্দটি এসেছে WEBLOG থেকে যা সর্বপ্রথম ব্যবহার করেন মার্কিন নাগরিক জন বার্যার ১৯৯৭ সালে।WEBLOG থেকে হল WE BLOG,তারপরে শুধু BLOG; ব্লগ যারা লিখেন তারাই ব্লগার।ব্লগ এর স্ট্যান্ডার্ড ডেফিনেশন হল - Blog is a personal record that somebody puts on their website giving an account of their activities and opinions and discussing places on the Internet they have visited; তথ্য-প্রযুক্তির এ উৎকর্ষতার যুগে ব্লগাররা বিভিন্ন ওয়েবসাইটে ব্যক্তিগত, সমাজও রাষ্ট্রের বিভিন্ন বিষয়াবলী নিয়ে তাদের নিজস্ব ভাবনা প্রকাশ করে,আর এসব মতের পক্ষে-বিপক্ষে হয় বিভিন্ন মন্তব্য।
তাহলে আসলেই কী ব্লগার মানে নাস্তিক? ডায়েরি লিখলে যদি নাস্তিক না হয়, তবে ব্লগে লিখলে বা ব্লগার হলে তিনি নাস্তিক হবেন কেন? ব্লগের বিরুদ্ধে এমন অপপ্রচার করা হয়েছে যে, ব্লগ লিখলেই নাস্তিক। নাস্তিক আর ব্লগারকে সমার্থক করার অপচেষ্টা করা হচ্ছে।
ব্লগ হচ্ছে বিশেষ ওয়েবসাইট যেখানে শিক্ষিত আর সচেতন মানুষেরা তাদের মুক্তচিন্তা ও মত প্রকাশ করে থাকে।এগিয়ে যাচ্ছে সভ্যতা আর বিশ্ব,ছড়িয়ে পড়ছে ইন্টারনেট আর অনলাইন সেবা,ব্লগিং এর মাধ্যমে মানুষ প্রকাশ করছে নিজেকে আর তার বুদ্ধিদীপ্ত,বিজ্ঞানমনস্ক চিন্তাকে।ব্লগিং সমন্ধে অযথা ভুল ধারণা আর নির্বিচারে ব্লগার হত্যার মানসিকতার অবসান ঘটিয়ে আমাদের সমাজ ব্যবস্থা হোক আরো উন্নততর।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×