somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন মানুষ হই

১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মধ্যেই দেখি রাস্তাঘাটে নিরীহ কুকুর বা পশুপাখিদের উপর নানা রকমের অত্যাচার।মানুষ অসহায় কোন কিছু পেলে তার উপরে দল বেঁধে অত্যাচার করে একধরনের মানসিক আনন্দ পায়,এটি আমার না বিখ্যাত মনস্তত্ববিদ সিগমন্ড ফ্রয়েডের কথা।আজকাল পশুপাখির উপর নির্যাতনে মানবসমাজ মনে হয় কিছুটা একঘেয়ে বোধ করছে,তাই বোধহয় আস্ত একজন মানুষকেই পিটিয়ে মেরে কিছুটা ভিন্নতা আনার প্রচেষ্টা।সিলেটে শিশুটিকে পিটিয়ে মারার কারনে সবার মধ্যে অনেক হাহাকার দেখা যাচ্ছে;অথচ কিছুদিন পর অন্য কোন টপিক পেলে স্ব-হৃদয়বান দেশবাসী ভুলে যাবে এই কাহিনী আরো দশটা বিচারের আশায় বসে থাকা কাহিনীর মত।কিন্ত ফিরে আসবেনা এই রাজন যার আরো অনেক দিন বেচে থাকার কথা ছিল এই দুনিয়াতে।
অসমতার সমাজে অনেকেই অনেক বিত্তশালী হয়ে উঠছে আর যাকাত দিতে গিয়ে মানুষ মেরে ফেলছে,আর অনেকেই একই রাষ্ট্রব্যবস্থার অংশ হয়েও যেতে পারছেনা স্কুলে,যাচ্ছে বাজারে সবজি বিক্রি করতে আর আমাদের সমাজ এদেরকে জোর করে ঠেলে দিচ্ছি চোর হওয়ার পথে যে বয়সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা এবং এ নিশ্চিন্ত শৈশবের নিশ্চয়তা দেবার কথা সমাজেরই।আর একবার এইসব অসহায় শিশুদের চোর বানাতে পারলে এদেরকে পিটিয়ে মেরে সমাজকে কলুষমুক্ত করা আমাদের মত ভদ্রলোকদের কাজ ও কর্তব্য।একজন শিশুর অপরাধের দায়ভার কখনো ঐ শিশুটির নয়,এ দায়ভার সমাজের,রাষ্ট্রের যে ব্যর্থ শিশুটিকে স্বাভাবিক জীবনের নিশ্চয়তা দিতে।
এসব কথা বলে আর কি হবে,এরকম একেকটা ঘটনা ঘটবে আর আমরা ফেসবুকে,ব্লগে,চায়ের আড্ডায় কিছুদিন তা নিয়ে ব্যস্ত থাকব,অতঃপর ভুলে যাব যেমন ভুলে গিয়েছি অনেক গৃহকর্মী নির্যাতনের কাহিনী,ব্লগার হত্যার ঘটনা,গত পহেলা বৈশাখের ঘটনা আর অতি সম্প্রতি ময়মনসিংহে ঘটে যাওয়া উন্নয়নের জোয়ারে ভাসতে থাকা বাংলাদেশের মানুষের বিত্তশালী হওয়ার নতুন উদাহরণ দান-খয়রাত করতে গিয়ে ২৭ জনকে হত্যা করার ঘটনা।আমরা ভুলতে বড্ড ভালবাসি।

সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×