somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাশিয়া কর্তৃক ISIS এর মুখোশ উন্মোচন ও এর জনক আমেরিকা-সৌদি-ইসরায়েলের কপালে ভাঁজ

০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ISIS সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য অস্থিরতার পিছনে যে আমেরিকা ও তার সাম্রাজ্যবাদী সহযোগীদের তেল-রাজনীতি দায়ী তা আরেকবার প্রমাণিত হল।সিরিয়া আর ইরাকে ত্রাস সৃষ্টিকারী এই ISIS কে দমন করার জন্য আমেরিকা ও তার মিত্র জোট গত ১ বছর ধরে হামলা চালিয়ে কিছু করতে পারল না(নাকি করার ইচ্ছা ছিল না),কিন্তু রাশিয়া মাত্র কয়েকদিনেই প্রায় গুড়িয়ে দিয়েছে ISIS এর সদর দপ্তর সহ বোমা বানানোর কারখানা ও প্রশিক্ষণকেন্দ্র গুলো।এখানে,স্পষ্টত বোঝাই যাচ্ছে যে ISIS এর সৃষ্টির পিছনে নেপথ্য ভূমিকা রয়েছে আমেরিকা,ইসরায়েল আর তাদের মিত্র ক্ষমতালোভী মূর্খ আরব বাদশাহদের,যাদের উদ্দেশ্য হল রাশিয়া-ইরানের মিত্র বাশার আল-আসাদ কে ক্ষমতা থেকে সরিয়ে আমেরিকার তেল-রাজনীতির নীল নকশা বাস্তবায়ন।সিরিয়া যুদ্ধ চলছে গণতন্ত্র আর মানবতার দোহাই দিয়ে কিন্তু যারা এসব বলছে সেই আমেরিকাই বিশ্বব্যাপি মানবতালঙ্ঘনকারী আর আরব বাদশাদের নিজেদের দেশেই তো নেই কোনরকম গণতন্ত্রের লেশমাত্র!
এখন রাশিয়ার ক্রমাগত হামলার মুখে ISIS এর পতন যখন সময়ের ব্যাপার,তখন আমেরিকা,ইসরায়েল,সৌদি আরব,কাতার,কুয়েত এর মত দেশগুলোর রাতের ঘুম হারাম হয়ে গেছে;কারন এটা এখন স্পষ্ট যে ISIS কোন অদম্য শক্তি ছিল না,এটা ছিল জাস্ট পথের কাটা বাশার আল-আসাদ কে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র,আর তা বাস্তবায়নে তারা গত ১ বছর যাবত ISIS এর সাথে যুদ্ধ যুদ্ধ খেলা খেলেছে যার পরিণতিতে প্রায় ধ্বংস হয়ে গেছে একটি দেশ আর ভূমধ্যসাগরে ডুবে মরেছে হাজারো শরণার্থী।
রাষ্ট্রনায়ক হিসেবে পুতিনের প্রশংসা করতে হয়,১৯৭০-৮০ দশকের স্নায়ুযুদ্ধের পর সেই যে সোভিয়েত ভাঙল এর পর রাশিয়া বোধহয় এবারই আমেরিকার সাথে ব্যাটলফিল্ডে মুখোমুখি হল।এখানে আমেরিকা ও তার পশ্চিমা আর আরব মিত্ররা ক্ষুব্ধ হলেও কার্যত চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছু করার নাই,যে কারণ দেখিয়ে সিরিয়ায় ISIS এর উপর হামলা চালিয়েছে তারা(আসলে হামলার অভিনয় করে সাহায্য করেছে ISIS কে আর সাধারণ মানুষদের উপর হামলা চালিয়ে দোষ চাপিয়েছে বাশারের কাঁধে) সেই একই কারণে রাশিয়া হামলা চালাচ্ছে।এদিক দিয়েও জমে উঠেছে খেলা,আমেরিকা শাসিত এককেন্দ্রিক বিশ্বব্যবস্থায় ভারসাম্য আসতে পারে রাশিয়া ও চীনের উত্থানে।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদও দুধে ধোয়া তুলসী পাতা না,তার মত একজন স্বৈরশাসককে সাপোর্ট করাটা অগ্রহণযোগ্য কিন্তু নামমাত্র গণতন্ত্রের মাধ্যমে আমেরিকার হাতের পুতুল বসানোর চেয়ে আসাদের মত একজন শক্ত স্বাধীনচেতা দেশপ্রেমিক স্বৈরশাসক মন্দের ভালো।
ইরাক,আফগানিস্তান ধ্বংস করে সিরিয়াকে প্রায় ধ্বংসের পর্যায়ে নিয়ে এতদূর এগিয়েও মধ্যপ্রাচ্যের তেল দখলের নীল নকশা বাস্তবায়নের মাঝপথে রাশিয়ার এমন বেরসিক হামলা আরো একবার আমেরিকা-ইসরায়েল ও তাদের জিগরি দোস্ত সৌদি আরবের হৃদয় ভেঙ্গে দিল।

সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×