somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংখ্যাগরিষ্ঠের আস্ফালন বনাম সংখ্যালঘুর আর্তনাদ

২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংখ্যাগরিষ্ঠের আস্ফালন পৃথিবীর ইতিহাসে নতুন কিছু না,অপেক্ষাকৃত সবল সম্প্রদায়ের প্রবণতা থাকে সংখ্যালঘুদের উপর প্রভাব বিস্তার করার।আমাদের দক্ষিণ এশিয়াতে এ প্রবণতা একটু বেশিই,যার সুযোগে ব্রিটিশরা বিভাজন করে গেছে এ অঞ্চলকে।
বৈষম্যের ধরণ হয় বিভিন্ন মাপকাঠিতে,যেমন-ধর্ম,বর্ণ,অর্থনৈতিক,জাতিগত ইত্যাদি।নিজের ধর্মকে শ্রেষ্ঠ মনে করা মানুষের সহজাত মানসিকতা;আর এখান থেকেই শুরু অন্য ধর্ম-মতালম্বীদের দমন করার চিন্তাভাবনা,আমাদের দেশে যার শিকার সংখ্যালঘু হিন্দুরা।’৫০ এর দশকে তৎকালীন ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানের অধীন এদেশে হিন্দু সম্প্রদায়ের শতকরা জনসংখ্যা ছিল ২২% আর এখনকার স্বাধীন ধর্মনিরপেক্ষ বাংলাদেশে এ হার ৮.৫%!এথেকে বোঝা যায় বদলেছে রাষ্ট্র,কিন্তু বদলায়নি মানসিকতা,যার সাম্প্রতিক প্রমাণ দুর্গাপূজার মণ্ডপে ভাংচুরের ঘটনা।কিছু আছে যারা ব্যক্তিগত কারনে পার্শ্ববর্তী রাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন,তবে বেশির ভাগ সংখ্যালঘুর দেশত্যাগের পিছনে রয়েছে অস্তিত্ব সংকটের আশংকা।
সংখ্যালঘুর উপর সংখ্যাগরিষ্ঠের আক্রোশ শেষ হলে শুরু হয় আরেক মিশন,তা হল নিজ সম্প্রদায়েরই ভিন্ন মতাবলম্বীদের উপর আক্রমণ।পাকিস্তান,আফগানিস্তান এভাবেই শেষ হয়ে যাচ্ছে আর কয়েকদিন আগে দেখা গেল বাংলাদেশে শিয়া মুসলিমদের উপর বোমা হামলা,যেটা এদেশে গত ৪০০বছরের শিয়াদের ধর্মীয় আনুষ্ঠানিকতার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা।এছাড়া,কাদিয়ানীদের উপর হামলা তো অনেকদিন ধরেই চলছে।
সংখ্যাগরিষ্ঠের এ আত্নঘাতী অহমিকার অবসান না হলে আঘাত আসতেই থাকবে সংখ্যালঘুদের উপরে,তারপর একসময় এই আঘাত গিয়ে পড়বে নিজেদের উপরেও উদারপন্থী সংখ্যাগরিষ্ঠ/ভিন্ন-মতাবলম্বী সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারনে।সাম্প্রদায়িক সম্প্রীতির মুখস্ত বুলিগুলো শুধু মুখে মুখেই চর্চা হয়,ভিতরে ভিতরে প্রায় সবাই কমবেশি সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ও নিজস্ব গন্ডিতে আবদ্ধ।শারদীয় দুর্গাপূজা নামেই সার্বজনীন,হামলার আশংকায় পূজামণ্ডপ গুলো পুলিশ দিয়ে নিরাপত্তার ঘেরাটোপে রাখতে হয়।পরিশেষে চাওয়া একটাই,বাংলাদেশ যেন পরিণত না হয় বাংলাস্তানে।

সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

×