অন্ধকারে কিছু কালসাপ,
অন্ধকারে কিছু মানুষ;
যে যার মত কুণ্ডলী পাকিয়ে আছে।
অন্ধকারে কিছু শেয়াল,
অন্ধকারে কিছু মতলববাজ;
যে যার মতো খাবার খুঁজে যাচ্ছে।
এই অন্ধকারের কোন এক নির্ঘুম রাতে
জানালার কাঁচ খুঁজে গেছে অসীম আকাশ,
অজানাই রয়ে গেছে তার কাছে আজও
শিশিরের জল না বৃষ্টির আঁচ
কে তার কতটুকু আপন!
১৯শে জুন ২০১৬
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


